Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / বিদেশ

ঘানার সর্বোচ্চ সম্মান পেলেন মোদি, সরব সন্ত্রাসবাদ নিয়েও

পশ্চিম আফ্রিকার দেশ ঘানার সর্বোচ্চ সম্মানে ভূষিত হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বুধবার বিকেলে দু’দিনের সফরে সেদেশের রাজধানী আক্রায় পৌঁছান তিনি। বিমানবন্দরে তাঁকে গার্ড অব অনার দেওয়া হয়।

ঘানার সর্বোচ্চ সম্মান পেলেন মোদি, সরব সন্ত্রাসবাদ নিয়েও
  • ৪ জুলাই, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

আক্রা: পশ্চিম আফ্রিকার দেশ ঘানার সর্বোচ্চ সম্মানে ভূষিত হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বুধবার বিকেলে দু’দিনের সফরে সেদেশের রাজধানী আক্রায় পৌঁছান তিনি। বিমানবন্দরে তাঁকে গার্ড অব অনার দেওয়া হয়। পরে ঘানার প্রেসিডেন্ট জন দ্রামানি মাহামার সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে বসেন। দু’দেশের মধ্যে বাণিজ্য, আর্থিক সহায়তা এবং প্রতিরক্ষার মতো বিষয় নিয়ে তাঁদের মধ্যে আলোচনা হয়। সন্ত্রাসবাদ নিয়েও সরব হন প্রধানমন্ত্রী। বুধবার সন্ধ্যায় মোদিকে ‘অফিসার অব দ্য অর্ডার অব দ্য স্টার অব দ্য ঘানা’ সম্মানে ভূষিত করেন মাহামা। প্রধানমন্ত্রী হিসেবে এই প্রথমবার ঘানা সফরে গিয়েছেন মোদি। গত তিন দশকের মধ্যে পশ্চিম আফ্রিকার দেশে পা রাখলেন ভারতের কোনও প্রধানমন্ত্রী। মোদি এক্স হ্যান্ডলে লেখেন, ‘ঘানার জাতীয় সম্মানে ভূষিত হওয়া আমার কাছে খুবই গর্বের বিষয়। ১৪০ কোটি ভারতবাসীর পক্ষ থেকে আমি বিনীতভাবে এই সম্মান গ্রহণ করছি।’ 

Advertisement

এদিন ঘানার পার্লামেন্টে ভাষণও দেন প্রধানমন্ত্রী। তাঁর কথায় উঠে আসে সন্ত্রাসবাদের প্রসঙ্গ। তিনি বলেন, সন্ত্রাসবাদ শুধু ভারতের জন্য নয়, গোটা বিশ্বের জন্য বড় সমস্যা। এরইমধ্যে ভারতের গণতন্ত্রের মজবুত ভিত্তির কথাও বলেন তিনি। এই প্রসঙ্গে মোদি বলেন, ভারতে আড়াই হাজার রাজনৈতিক দল রয়েছে। তাঁর এই কথায় ঘানার পার্লামেন্টের সদস্যরাও বিস্মিত হন। তাঁদের মৃদু গুঞ্জনের মধ্যেই কিছুক্ষণ থেমে মোদি একটু হেসে তাঁর কথার পুণরাবৃত্তি করেন। ভারতকে ‘গণতন্ত্রের জননী’ আখ্যা দিয়ে তিনি গণতান্ত্রিক কাঠামোয় আলাপ আলোচনার গুরুত্বের বিষয়ে গুরুত্ব আরোপ করেন।  

সম্পর্কিত সংবাদ