Bartaman Logo
৩১ আগস্ট, ২০২৬
বর্তমান / রাজ্য

আদিবাসী গ্রামে পাকা রাস্তার শিলান্যাস করলেন বিধায়ক

বিষ্ণুপুর ব্লকে জঙ্গলের ভিতরে কানগোড় গ্রামে বসবাস করে ২৩টি আদিবাসী পরিবার। তাদের যাতায়াতের জন্য ভালো রাস্তা কোনওকালেই ছিল না। বাম আমল থেকেই বাসিন্দারা জনপ্রতিনিধি ও প্রশাসনের কাছে বারবার পাকা রাস্তার জন্য আর্জি জানিয়েছিলেন।

আদিবাসী গ্রামে পাকা রাস্তার শিলান্যাস করলেন বিধায়ক
  • ১৬ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, বিষ্ণুপুর: বিষ্ণুপুর ব্লকে জঙ্গলের ভিতরে কানগোড় গ্রামে বসবাস করে ২৩টি আদিবাসী পরিবার। তাদের যাতায়াতের জন্য ভালো রাস্তা কোনওকালেই ছিল না। বাম আমল থেকেই বাসিন্দারা জনপ্রতিনিধি ও প্রশাসনের কাছে বারবার পাকা রাস্তার জন্য আর্জি জানিয়েছিলেন। কিন্তু, কোনও লাভ হয়নি। এলাকায় ভোটারসংখ্যা কম বলেই কি উন্নয়ন স্তব্ধ? এমনই প্রশ্ন ছিল গ্রামবাসীদের। কিছুদিন আগে ‘দুয়ারে বিধায়ক’ কর্মসূচিতে গিয়ে বিষ্ণুপুরের বিধায়ক তন্ময় ঘোষ এলাকার বাসিন্দাদের রাস্তা তৈরির প্রতিশ্রুতি দিয়েছিলেন। রবিবার গ্রামে ঢোকার রাস্তার কাজের শিলান্যাস করেন তিনি। ১২লক্ষ টাকায় ৪৬৩মিটার রাস্তা তৈরি করা হবে।

Advertisement

শিলান্যাস অনুষ্ঠানে বিধায়কের পাশাপাশি বিষ্ণুপুরের মহকুমা শাসক প্রসেনজিৎ ঘোষ, বিষ্ণুপুরের বিডিও সোমশঙ্কর মণ্ডল প্রমুখ উপস্থিত ছিলেন। বিধায়ক বলেন, আমাদের মুখ্যমন্ত্রী মানবিক। তিনি উন্নয়নের প্রশ্নে ভোটের রাজনীতি করেন না। সবসময় মানুষের পাশে থাকেন। তাঁর কানে সমস্যার কথা পৌঁছে দিলেই সমস্যা মেটাতে পদক্ষেপ করেন। কানগোড় গ্রামে মাত্র ২৩টি পরিবার রয়েছে ঠিকই। তবে সুষ্ঠু জীবনযাপনের জন্য তাঁদেরও পাকা রাস্তা দরকার। আমি কিছুদিন আগে গ্রামে গিয়ে সমস্যার কথা জানতে পারি। সেইমতো রাস্তার কাজ অনুমোদন হয়েছে। এদিন তার শিলান্যাস হল। কানগোড় গ্রামের বাসিন্দা মাধব সোরেন বলেন, জঙ্গলের মধ্যে ছোট্ট গ্রামে বসবাস করি বলে আমরা বরাবর উন্নয়ন থেকে বঞ্চিত ছিলাম। খারাপ রাস্তার জন্য গ্রামে অ্যাম্বুলেন্স পর্যন্ত ঢুকতে চায় না। প্রশাসনিকস্তর থেকে বহুবার আশ্বাস দেওয়া হয়েছে। বাম আমলে একবার শিলান্যাস হলেও শেষ পর্যন্ত রাস্তা পাকা করা হয়নি। তবে বর্তমান বিধায়কের উপর ভরসা আছে। সম্প্রতি গ্রামে পানীয় জলের ব্যবস্থা হয়েছে। তাই আশা করি, এবার রাস্তাও মিলবে।

Advertisement
সম্পর্কিত সংবাদ