Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

সরকারে থাকলেই ছাত্র সংগঠনের নামে অপকর্ম চালানো যায় না: তৃণমূল নেতৃত্ব

সাউথ ক্যালকাটা ল’ কলেজের ঘটনা সামনে আসার পর থেকে ছাত্র রাজনীতি নিয়ে তপ্ত হয়ে রয়েছে বাংলা। এই কয়েকদিনে কলকাতা এবং জেলার একাধিক কলেজ থেকে তৃণমূলের ছাত্রনেতাদের বিরুদ্ধে একের পর এক অভিযোগ আসছে।

সরকারে থাকলেই ছাত্র সংগঠনের নামে অপকর্ম চালানো যায় না: তৃণমূল নেতৃত্ব
  • ১২ জুলাই, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: সাউথ ক্যালকাটা ল’ কলেজের ঘটনা সামনে আসার পর থেকে ছাত্র রাজনীতি নিয়ে তপ্ত হয়ে রয়েছে বাংলা। এই কয়েকদিনে কলকাতা এবং জেলার একাধিক কলেজ থেকে তৃণমূলের ছাত্রনেতাদের বিরুদ্ধে একের পর এক অভিযোগ আসছে। কোথাও বহিরাগতদের দাপট। কোথাও ছাত্রনেতাদের বিরুদ্ধে অপকর্মের অভিযোগ। এই সব ঘটনাকে একেবারেই ভালো চোখে দেখছেন না তৃণমূল নেতারা। স্পষ্ট ভাষায় তাঁরা জানিয়ে দিয়েছেন, ছাত্র রাজনীতির নামে এই ধরনের ঘটনা বরদাস্ত করা হবে না। রাজ্যের নারী, শিশু ও সমাজকল্যাণ মন্ত্রী শশী পাঁজা শুক্রবার বলেছেন, ‘সরকার পক্ষে থাকলেই ছাত্র সংগঠনের নামে কোনও দুর্নীতি বা অপকর্ম চলতে পারে না। কোনও ধরনের ঔদ্ধত্য বরদাস্ত নয়। ছাত্রনেতাদের স্বচ্ছ ভাবমূর্তি কাম্য।’ তৃণমূলের বর্ষীয়ান নেতা মদন মিত্র বলেন, ‘আমরা যখন ছাত্র রাজনীতি করেছি, তখন এমন কোনও কাজ করিনি, যার জন্য পার্টিকে লজ্জিত হতে হয়।’

Advertisement

বস্তুত, তৃণমূল ছাত্র পরিষদের বেশ কয়েকজন নেতার নামে অভিযোগ সামনে আসছে। কলেজ থেকে পাশ করে যাওয়ার পরেও সেখানে দাপট দেখিয়ে যাচ্ছেন কয়েকজন। একচ্ছত্র ক্ষমতা কায়েমের চেষ্টা করছেন তাঁরা। তার উপর বিভিন্ন কলেজে তৃণমূলের ছাত্রনেতাদের নামে নারীঘটিত নানা অভিযোগ উঠে আসছে। সেই সংক্রান্ত ছবি, ভিডিও ভাইরাল হচ্ছে সমাজ মাধ্যমে। এসব কারণে তৃণমূলের অন্দরে যে অস্বস্তির পরিবেশ তৈরি হয়েছে, মেনে নিচ্ছেন দলেরই নেতারা। অভিযুক্তদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার দাবি উঠেছে তৃণমূলের অন্দরেই। মন্ত্রী শশী পাঁজা বলেছেন, ‘ছাত্র সংগঠনের সবাই খারাপ, এমনটা নয়। কেউ খারাপ কাজ করে থাকলে পুরো সংগঠনকে দায়ী করা চলে না।’

Advertisement
সম্পর্কিত সংবাদ