Bartaman Logo
৯ জুন, ২০২৬

ধর্ষিতার পরিবারের ছবি প্রকাশ্যে এনে বিতর্কে মন্ত্রী

কর্নেল সোফিয়া কুরেশিকে ‘সন্ত্রাসবাদীদের বোন’ বলে বিতর্কে জড়িয়েছিলেন। মধ্যপ্রদেশের বিজেপি সরকারের আদিবাসী কল্যাণদপ্তরের মন্ত্রী বিজয় শাহকে তীব্র ভর্ৎসনা করেছিল শীর্ষ আদালত।

ধর্ষিতার পরিবারের ছবি প্রকাশ্যে এনে বিতর্কে মন্ত্রী
  • ৫ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: কর্নেল সোফিয়া কুরেশিকে ‘সন্ত্রাসবাদীদের বোন’ বলে বিতর্কে জড়িয়েছিলেন। মধ্যপ্রদেশের বিজেপি সরকারের আদিবাসী কল্যাণদপ্তরের মন্ত্রী বিজয় শাহকে তীব্র ভর্ৎসনা করেছিল শীর্ষ আদালত। এবার ধর্ষিতার পরিবারের ছবি প্রকাশ্যে এনে বিতর্কে জড়ালেন তিনি। চলতি সপ্তাহে খান্ডোয়ায় এক মহিলাকে ধর্ষণের পর খুন করে দুষ্কৃতীরা। এই ঘটনায় উত্তাল হয় মধ্যপ্রদেশ। চলতি সপ্তাহে ওই নির্যাতিতার বাড়িতে যান। তার পরিবারের হাতে আর্থিক সাহায্যের চেক তুলে দেন মন্ত্রী। সেখানে উপস্থিত স্থানীয় বিজেপির কর্মীরা সেই ছবি তোলেন। পরে তা সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। আইন অনুযায়ী ধর্ষিতার পরিবারের নাম, পরিচয় ও ছবি প্রকাশ করা যায় না। কিন্তু মধ্যপ্রদেশের বিজেপি সরকারের মন্ত্রী তা লঙ্ঘন করেছেন বলে অভিযোগ। বিজয়ের বিরুদ্ধে সমালোচনার ঝড় উঠেছে রাজ্যজুড়ে। তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ