Bartaman Logo
১২ জুলাই, ২০২৬

রাষ্ট্রপতির সফরের আগে বনধ ডাকল জঙ্গি সংগঠন

রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর মণিপুরে দুই দিনের সম্ভাব্য সফরকে কেন্দ্র করে শেষ পর্যায়ের প্রস্তুতি চলছে। এরই মধ্যে রাষ্ট্রপতির সফরের বিরোধিতা করে বেশ কয়েকটি জঙ্গি সংগঠন রাজ্যে ‘সম্পূর্ণ বন্‌঩ধে’র  ডাক দিয়েছে। এই আবহে যে কোনও  ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে মণিপুরে নিরাপত্তা ব্যবস্থা আঁটোসাটো করা হয়েছে।

রাষ্ট্রপতির সফরের আগে বনধ ডাকল জঙ্গি সংগঠন
  • ১১ ডিসেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

বিশেষ সংবাদদাতা, ইম্ফল : রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর মণিপুরে দুই দিনের সম্ভাব্য সফরকে কেন্দ্র করে শেষ পর্যায়ের প্রস্তুতি চলছে। এরই মধ্যে রাষ্ট্রপতির সফরের বিরোধিতা করে বেশ কয়েকটি জঙ্গি সংগঠন রাজ্যে ‘সম্পূর্ণ বন্‌঩ধে’র  ডাক দিয়েছে। এই আবহে যে কোনও  ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে মণিপুরে নিরাপত্তা ব্যবস্থা আঁটোসাটো করা হয়েছে।

Advertisement

সূত্রের খবর, রাষ্ট্রপতি আজ বৃহস্পতিবার ইম্ফলে একটি অনুষ্ঠানে যোগ দেবেন। এরপর শুক্রবার নুপি লাল স্মৃতিসৌধ কমপ্লেক্স পরিদর্শন করবেন।  সেখানে তিনি মণিপুরের নারী স্বাধীনতা সংগ্রামীদের শ্রদ্ধা জানাবেন। একইদিনে রাষ্ট্রপতি  নাগা-অধ্যুষিত সেনাপতি জেলাতেও যাওয়ার সম্ভাবনা রয়েছে। রাষ্ট্রপতির সফরের আগে ইম্ফল বিমানবন্দর থেকে নুপি লাল মেমোরিয়াল কমপ্লেক্স পর্যন্ত ৭ কিলোমিটার রাস্তা রঙিন পতাকায় সাজানো হয়েছে। যদিও সেখানে রাষ্ট্রপতির কোনও হোর্ডিং বা পোষ্টার নেই। কোনো সরকারি আধিকারিক রাষ্ট্রপতির সফর নিয়ে আনুষ্ঠানিক কিছু জানান নি। এক আধিকারিক জানান, ‘আমরা এখনও কোনও আনুষ্ঠানিক সফরসূচি পাইনি। তবে ভিভিআইপিদের সফরের জন্য নিরাপত্তা সংক্রান্ত ব্যবস্থা করতে বলা হয়েছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ