Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

নেপালে সেমিনারে গিয়ে গৃহবন্দি ময়ূখ, জলপাইগুড়িতে উৎকণ্ঠায় পরিবার

জলবায়ু পরিবর্তন নিয়ে সেমিনারে গিয়ে আটকে জলপাইগুড়ির গবেষক যুবক ময়ূখ ভট্টাচার্য। কৃষি নিয়ে গবেষণা করছেন জলপাইগুড়ির গোমস্তা পাড়ার বাসিন্দা ময়ূখ।

নেপালে সেমিনারে গিয়ে গৃহবন্দি ময়ূখ, জলপাইগুড়িতে উৎকণ্ঠায় পরিবার
  • ১১ সেপ্টেম্বর, ২০২৫ ১৫:০৯
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: জলবায়ু পরিবর্তন নিয়ে সেমিনারে গিয়ে আটকে জলপাইগুড়ির গবেষক যুবক ময়ূখ ভট্টাচার্য। কৃষি নিয়ে গবেষণা করছেন জলপাইগুড়ির গোমস্তা পাড়ার বাসিন্দা ময়ূখ। গত ৬ সেপ্টেম্বর নেপালের সেন্ট্রাল কলেজ কাঠমান্ডুতে জলবায়ু পরিবর্তনের উপর আন্তর্জাতিক সেমিনারে যোগ দেন ময়ূখ সহ ভারতের দেড়শো জন গবেষক। এদের মধ্যে বেশিরভাগ ফিরে এলেও ৮ তারিখ সেমিনার শেষে আটকে যান ময়ূখ ভট্টাচার্য সহ ৩৫ জন। এই দলে উত্তরবঙ্গের তিনজন বাঙালি গবেষক রয়েছেন। 

Advertisement

ছেলের জন্য উৎকন্ঠায় জলপাইগুড়ি গোমস্তাপাড়ার ভট্টাচার্য পরিবার। ৮ ও ৯ তারিখ ছেলের সঙ্গে মোবাইলে যোগাযোগ করার চেষ্টা হলেও বিচ্ছিন্ন হয়ে যায়। এখন পরিস্থিতি কিছুটা স্বাভাবিক। মোবাইলে কথা হচ্ছে। ফেরার জন্য ভারতীয় দূতাবাসের সঙ্গে যোগাযোগ রেখে চলছেন। মা বৈশালী ভট্টাচার্য চাইছেন দ্রুত ঘরে ফিরে আসুক ছেলে। মালয়েশিয়ার লিঙ্কন ইউনিভার্সিটিতে লেকচারার হিসেবে কর্মরত ছিলেন ময়ূখ। গতবছর দেশে ফিরে ভারত সরকারের কস্ট অব কালটিভেশন প্রজেক্টে যোগ দেন।

Advertisement
সম্পর্কিত সংবাদ