Bartaman Logo
১০ জুন, ২০২৬

মাথার দাম ছিল ১৫ লক্ষ, খতম মাওবাদী কমান্ডার কেরকেট্টা

ঝাড়খণ্ডে মাওবাদী অভিযানে বড়সড় সাফল্য। গুমলায় গুলির লড়াইয়ে নিহত মাওবাদীদের অন্যতম শীর্ষ নেতা মার্টিন কেরকেট্টা।

মাথার দাম ছিল ১৫ লক্ষ, খতম মাওবাদী কমান্ডার কেরকেট্টা
  • ৭ আগস্ট, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

রাঁচি: ঝাড়খণ্ডে মাওবাদী অভিযানে বড়সড় সাফল্য। গুমলায় গুলির লড়াইয়ে নিহত মাওবাদীদের অন্যতম শীর্ষ নেতা মার্টিন কেরকেট্টা। নিষিদ্ধ মাওবাদী সংগঠন পিএলএফআইয়ের এই সুপ্রিমো তথা আঞ্চলিক কমান্ডারের মাথার দাম ছিল ১৫ লক্ষ টাকা। বিভিন্ন থানায় তাঁর বিরুদ্ধে অন্তত ৭২টি মামলা রয়েছে। গুমলার পুলিস সুপার হরিশ বিন জামান বলেন, বিশ্বস্ত সূত্রে মাওবাদীদের গতিবিধির খবর পেয়ে  মঙ্গলবার রাতে চাঙ্গাবাদি উপরতলি এলাকায় অভিযান শুরু করে পুলিস। রাত সাড়ে ন’টা নাগাদ হঠাৎই পুলিসকে লক্ষ্য করে গুলি চালায় মাওবাদীরা। পুলিসের পাল্টা গুলিতে মার্টিন কেরকেট্টার মৃত্যু হয়। তাঁর কাছ থেকে একটি পিস্তল উদ্ধার হয়েছে। পুলিস সুপার আরও জানিয়েছেন,  মার্টিনের সঙ্গে আরও  তিনজন মাওবাদী ঘটনাস্থলে ছিলেন। তবে অন্ধকারের সুযোগ নিয়ে তাঁরা পালিয়ে যান।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ