ধাক্কার পর গাড়ির নীচে বৃদ্ধ, তারপর দু’কিলোমিটার টেনে নিয়ে গিয়ে রাস্তায় ফেলে পালাল চালক! তারপর..
  • ১৫ নভেম্বর, ২০২৬ ১৬:৫৮
Prefer us on Google

তিরুবন্তপুরম, ১৫ নভেম্বর: মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক অজ্ঞাতপরিচয় বৃদ্ধের। অভিযোগ, গাড়ির ধাক্কায় রাস্তায় পড়ে যাওয়ার পর ওই বৃদ্ধ গাড়ির নীচে আটকে যান। তা সত্ত্বেও প্রায় দু’কিলোমিটার গাড়ি চালিয়ে তাঁকে টেনে নিয়ে যান চালক। পরে গুরুতর জখম অবস্থায় বৃদ্ধকে রাস্তার ধারে ফেলে পালানোর অভিযোগ ওঠে চালকের বিরুদ্ধে। জানা গিয়েছে ঘটনাটি কেরলের কোল্লাম জেলার। 

Advertisement

শুক্রবার রাতে করুণাপল্লি এলাকায় ঘটনাটি ঘটে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গাড়ির চালককে শনিবার গ্রেপ্তার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার ১০৫ নম্বর ধারায় মামলা রুজু করা হয়েছে। পুলিশের দাবি, দুর্ঘটনার পর বৃদ্ধ গাড়ির নীচে আটকে পড়েন তা বুঝতে পারার পরেও গাড়ি থামাননি চালক। প্রায় দু’কিলোমিটার যাওয়ার পর তিনি গাড়ি থামিয়ে গুরুতর জখম ওই ব্যক্তিকে রাস্তার পাশে  ফেলে চলে যা স্থানীয় বাসিন্দারাই  পরে বৃদ্ধকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যায় সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। যদিও ধৃত শাহজাহানের দাবি, তাঁর গাড়ির নীচে কেউ আটকে রয়েছেন এবং তাঁকে টেনে নিয়ে যাওয়া হচ্ছে, সে বিষয়ে তিনি কিছুই জানতেন না।
প্রথমে পুলিশ অস্বাভাবিক দুর্ঘটনাজনিত মৃত্যুর মামলা রুজু করেছিল। পরে তদন্তে নতুন তথ্য সামনে আসার পর মামলার ধারা পরিবর্তন করা হয়। মৃত বৃদ্ধের পরিচয় এখনও জানা যায়নি। পুলিশের অনুমান, তিনি গৃহহীন ছিলেন।