Bartaman Logo
১২ আগস্ট, ২০২৬
বর্তমান / খেলা

মোলিনার কম্বিনেশনই ভরসা মানোলোর

মানোলো মার্কুয়েজ জমানায় এখনও জয়ের মুখ দেখেনি ভারত। শুধু তাই নয়, চারটি ম্যাচে মনবীরদের লক্ষ্যভেদের সংখ্যা মাত্র ২। সবমিলিয়ে প্রচণ্ড চাপে জাতীয় দলের স্প্যানিশ কোচ।

মোলিনার কম্বিনেশনই ভরসা মানোলোর
  • ১৭ মার্চ, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

শিলং: মানোলো মার্কুয়েজ জমানায় এখনও জয়ের মুখ দেখেনি ভারত। শুধু তাই নয়, চারটি ম্যাচে মনবীরদের লক্ষ্যভেদের সংখ্যা মাত্র ২। সবমিলিয়ে প্রচণ্ড চাপে জাতীয় দলের স্প্যানিশ কোচ। এমন কঠিন সময়ে এএফসি এশিয়ান কাপের যোগ্যতা বাছাই পর্বের ম্যাচে ব্লু টাইগার্সের প্রথম প্রতিপক্ষ বাংলাদেশ। ২৫ মার্চের ওই ম্যাচের উপর মনবীরদের ভাগ্য অনেকটাই নির্ভরশীল। সেটা বুঝেই জিততে মরিয়া স্প্যানিশ কোচ।

Advertisement

কম্বিনেশন ঝালিয়ে নিতে প্রস্তুতি ম্যাচ খেলতে চেয়েছেন সন্দেশদের হেড স্যার। সেইমতো আগামী বুধবার মালদ্বীপের মুখোমুখি হচ্ছে ভারতীয় দল। সূত্রের খবর, দল নির্বাচনে আইএসএলের পারফরম্যান্সই বাড়তি গুরুত্ব পাবে। এখানেই আসল টুইস্ট। পারফরম্যান্সের বিচারে দেশের সেরা গোলরক্ষক বিশাল কাইথ। মোহন বাগান দুর্গ প্রহরী সোনার গ্লাভসের অন্যতম দাবিদার। তাঁর নামের পাশে ১৪টি ক্লিনশিট। আর কবে জাতীয় দলে সুযোগ পাবেন বিশাল? প্রশ্ন তুলছেন প্রাক্তনরা। এবার সম্ভবত শিকে ছিঁড়তে চলেছে বিশালের কপালে। কারণ, খারাপ পারফরম্যান্সের জেরে জাতীয় দল থেকে বাদ পড়েছেন গুরপ্রীত সিং সান্ধু। পাশাপাশি, লিস্টন ও মনবীরের দিকেও নজর থাকবে। মোহন বাগানের দুই উইং-হাফ দেশের অন্যতম সেরা। বিপক্ষ ডিফেন্ডারদের উপর ক্রমাগত চাপ তৈরি করেন তাঁরা। হোসে মোলিনার সাফল্যের অন্যতম কারিগর এই দুই ফুটবলার। মানোলোও নিশ্চয়ই এই জুটি ভাঙার ভুল করবেন না। সবমিলিয়ে হোসে মোলিনার গড়ে তোলা মোহন বাগানের কম্বিনেশন তুরুপের তাস হতেই পারে মানোলো মাকুর্য়েজের।

Advertisement
সম্পর্কিত সংবাদ