Bartaman Logo
২১ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / বিনোদন

রাজ্যপালের ভূমিকায় মনোজ

রাজনৈতিক ছবিতে একাধিকবার নজর কেড়েছেন অভিনেতা মনোজ বাজপেয়ী। প্রথমবার তিনি অভিনয় করবেন রাজ্যপালের ভূমিকায়।

রাজ্যপালের ভূমিকায় মনোজ
  • ৫ মে, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

রাজনৈতিক ছবিতে একাধিকবার নজর কেড়েছেন অভিনেতা মনোজ বাজপেয়ী। প্রথমবার তিনি অভিনয় করবেন রাজ্যপালের ভূমিকায়। ‘নমস্তে লন্ডন’ খ্যাত পরিচালক বিপুল শাহের সঙ্গে জুটি বাঁধছেন তিনি। তবে এই ছবিতে বিপুল থাকবেন প্রযোজক হিসেবে। পরিচালনার দায়িত্বে থাকছেন চিন্ময় মান্ডেলকর। এর আগে ‘সির্ফ এক বান্দা কাফি হ্যায়’ খ্যাত অপূর্ব সিং কার্কির পরিচালনা করার কথা ছিল। তবে ব্যস্ততার কারণে ছবিটি ছাড়তে বাধ্য হয়েছেন তিনি। শোনা যাচ্ছে, বিপুল প্রযোজিত রাজনৈতিক থ্রিলার ঘরানার এই ছবির নাম ‘গভর্নর’। বর্তমানে অন্যান্য চরিত্রাভিনেতাদের কাস্টিং করার কাজ চলছে। শুরু হয়েছে প্রাক প্রযোজনা স্তরের কাজ। আগামী জুলাই মাস থেকে শুরু হবে শ্যুটিং।  

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ