Bartaman Logo
২১ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / বিনোদন

ক্রাইম ড্রামায় মনোজ

একাধিকবার ক্রাইম ড্রামায় নিজের অভিনয়ের ছাপ রেখেছেন অভিনেতা মনোজ বাজপেয়ী। ফের এই ঘরানার ছবিতে দেখা যাবে মনোজকে। সঙ্গে থাকছেন অক্ষয় ওবেরয়, সাকিব সালিম।

ক্রাইম ড্রামায় মনোজ
  • ২৮ মে, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

একাধিকবার ক্রাইম ড্রামায় নিজের অভিনয়ের ছাপ রেখেছেন অভিনেতা মনোজ বাজপেয়ী। ফের এই ঘরানার ছবিতে দেখা যাবে মনোজকে। সঙ্গে থাকছেন অক্ষয় ওবেরয়, সাকিব সালিম। ইতিমধ্যে এই প্রজেক্টের শ্যুট শুরু হয়েছে বলে খবর। সদ্য ভোপালে এই ত্রিমূর্তিকে শ্যুট করতে দেখা গিয়েছে। সূত্রের খবর, ভারতের বিভিন্ন প্রান্তে ঘুরে ঘুরে শ্যুট করার পরিকল্পনা করেছেন নির্মাতারা। যদিও মনোজ, অক্ষয় ও সাকিবকে কোন চরিত্রে দেখা যাবে, তা এখনও স্পষ্ট নয়। পাশাপাশি প্রকাশ্যে আসেনি ছবির গল্পও। সবকিছু ঠিক থাকলে এ বছরই হয়তো মুক্তি পেতে পারে এই প্রজেক্ট। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ