Bartaman Logo
৪ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / ব্যবসা

জেড ব্ল্যাক ধূপের নতুন বিজ্ঞাপনে মহেন্দ্র সিং ধোনি

ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি দেখা দিলেন ‘জেড ব্ল্যাক’ ধূপকাঠির নতুন টেলি-বিজ্ঞাপনে। মধ্যপ্রদেশের প্রতিষ্ঠান মাইসোর দীপ পারফিউমারি হাউসের ‘জেড ব্ল্যাক’ ধূপকাঠির নতুন বিজ্ঞাপন ‘সব শুভ হোগা’র প্রচারে দেখা যাচ্ছে ধোনিকে।

জেড ব্ল্যাক ধূপের নতুন বিজ্ঞাপনে  মহেন্দ্র সিং ধোনি
  • ১০ এপ্রিল, ২০২৬ ১৪:০৪
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি দেখা দিলেন ‘জেড ব্ল্যাক’ ধূপকাঠির নতুন টেলি-বিজ্ঞাপনে। মধ্যপ্রদেশের প্রতিষ্ঠান মাইসোর দীপ পারফিউমারি হাউসের ‘জেড ব্ল্যাক’ ধূপকাঠির নতুন বিজ্ঞাপন ‘সব শুভ হোগা’র প্রচারে দেখা যাচ্ছে ধোনিকে। এই বিজ্ঞাপনে ধোনিকে একজন ঘোষক হিসাবে দেখানো হয়েছে। যিনি এক পড়ুয়া, এক অফিস কর্মচারী ও এক দোকানির জীবনের টুকরো টুকরো কথা বলছেন। তাঁরা সকলে সুন্দর আগামীর জন্য প্রার্থনা করছেন। মাইসোর দীপ পারফিউমারি হাউসের ডিরেক্টর অঙ্কিত আগরওয়াল বলছেন, ‘সব শুভ হোগা’ প্রচারের মাধ্যমে আমরা সেই আবেগকে ধরতে চাইছি যা, মানুষের বিশ্বাসে লুকিয়ে রয়েছে। ধোনির সঙ্গে আমাদের এই গাঁটছড়া সেই বিশ্বাসের ছবিই ফুটিয়ে তুলেছে।’ 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ