Bartaman Logo
২৪ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / কলকাতা

২ মে মাধ্যমিকের ফল প্রকাশ, জানাল পর্ষদ

আগামী ২মে মাধ্যমিকের ফল প্রকাশিত হবে। জানাল মধ্যশিক্ষা পর্ষদ। ওই দিন সকাল ৯টায় সাংবাদিক সম্মেলনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করা হবে।

২ মে মাধ্যমিকের ফল প্রকাশ, জানাল পর্ষদ
  • ২৪ এপ্রিল, ২০২৫ ১৯:০৪
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আগামী ২মে মাধ্যমিকের ফল প্রকাশিত হবে। জানাল মধ্যশিক্ষা পর্ষদ। ওই দিন সকাল ৯টায় সাংবাদিক সম্মেলনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করা হবে। পরীক্ষার ৬৯ দিনের মাথায় আগামী ২মে শুক্রবার ফল প্রকাশ করা হবে। সকাল ৯টা ৪৫ মিনিট থেকে নির্দিষ্ট ওয়েবসাইট এবং অ্যাপের মাধ্যমে পরীক্ষার্থীরা তাদের রেজাল্ট জানতে পারবে। সেখানে রোল নম্বর দিলেই ফলাফল জানা যাবে। এই বছর মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছিল গত ১০ ফেব্রুয়ারি। শেষ হয় ২২ ফেব্রুয়ারি। পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৯ লক্ষ ৮৪ হাজার ৮৯৪ জন। রাজ্যের মোট ২৬৮৩টি পরীক্ষাকেন্দ্রে পরীক্ষা হয়েছিল। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ