Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / খেলা

ঠিক সময়েই অবসর নেব, জানালেন লোকেশ রাহুল

বয়স ৩৩। এরমধ্যেই অবসরের চিন্তা ভাবাচ্ছে লোকেশ রাহুলকে। ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক কেভিন পিটারসেনকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেছেন, ‘অবসর ততটাও কঠিন কিছু নেই।

ঠিক সময়েই অবসর নেব, জানালেন লোকেশ রাহুল
  • ২৮ জানুয়ারি, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: বয়স ৩৩। এরমধ্যেই অবসরের চিন্তা ভাবাচ্ছে লোকেশ রাহুলকে। ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক কেভিন পিটারসেনকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেছেন, ‘অবসর ততটাও কঠিন কিছু নেই। আমি এটা নিয়ে ভেবেছি। ক্রিকেটের বাইরেও জীবন রয়েছে। নিজের প্রতি সৎ থাকলে, খেলা ছাড়ার সময় হয়েছে মনে হলে, দেরি করব না। সেই সময়েই অবসরের সিদ্ধান্ত জানাব। অহেতুক নিজেকে টেনেহিঁচড়ে নিয়ে খেলব না। পাশাপাশি, এটাও ঠিক যে খেলা ছাড়তে এখনও দেরি আছে।’

Advertisement

৬৭ টেস্টে ৩৫.৮ গড়ে রাহুলের ব্যাটে এসেছে ৪,০৫৩ রান। ৯৪ একদিনের ম্যাচে ৫০.৯ গড়ে তাঁর সংগ্রহ ৩,৩৬০ রান। টি-২০ ঘরানায় দেশের হয়ে ৭২ ম্যাচে ৩৭.৭৫ গড়ে করেছেন ২,২৬৫ রান। স্ট্রাইক রেট ১৩৯। তবে ক্রিকেটমহলে অনেকের বিশ্বাস যে প্রতিভার পূর্ণ সদ্ব্যবহার এখনও করতে পারেননি কর্ণাটকি। রাহুল বলেছেন, ‘আমি সুপারস্টার নই। তাই চুপচাপ অবসর নেব। যা পেয়েছি তা উপভোগ করার পাশাপাশি পরিবারের সঙ্গে সময় কাটাতে চাই। আমাকে ছাড়াও ক্রিকেট ঠিকই নিজের ছন্দে চলতে থাকবে। জীবনে আরও অনেক গুরুত্বপূর্ণ কাজ রয়েছে। বিশেষ করে সন্তানের জন্মের পর জীবনের প্রতি দৃষ্টিকোণই গিয়েছে বদলে।’ উল্লেখ্য, চোট-আঘাতের কারণে বারবার থমকে গিয়েছে তাঁর কেরিয়ার। ফলে সর্বোচ্চ পর্যায়ে ধারাবাহিক ভাবে খেলতে পারেননি।

Advertisement
সম্পর্কিত সংবাদ