আইপিএলে বড়োসড়ো দলবদল, চূড়ান্ত হল হার্দিক-অর্শদীপের ট্রেড
  • ১১ নভেম্বর, ২০২৬ ১৯:২৫
Prefer us on Google

মুম্বই, ১১ নভেম্বর: আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সের জার্সিতে একাধিক ম্যাচ জিতিয়েছেন হার্দিক পান্ডিয়া। এবার মুম্বই ছেড়ে পাড়ি দিচ্ছেন পাঞ্জাব কিংসে। পরিবর্তে মুম্বইতে আসছেন অর্শদীপ সিং। 

Advertisement

এর আগেও মুম্বই ছেড়েছিলেন হার্দিক। ২০২২ সালে তিনি গুজরাত টাইটান্সের অধিনায়ক হিসেবে যোগ দেন। সেখানে তিনি একটি আইপিএল ট্রফিও জেতেন। তারপর ২০২৪ সালে মুম্বই রোহিতকে ক্যাপ্টেন্সি থেকে সরিয়ে আবার হার্দিককে ফিরিয়ে আনে। কিন্তু এবার ক্যাপ্টেন হিসেবে টানা তিন মরশুম মুম্বইয়ের অধিনায়ক হিসেবে প্রত্যাশা পূরণ করতে পারেননি তিনি। তাই তাঁকে নতুন ভূমিকায় দেখা যাবে পাঞ্জাবের সঙ্গে।

হার্দিক যাওয়ায় পাঞ্জাব একজন ভরসাযোগ্য অলরাউন্ডার পেল। অন্যদিকে অর্শদীপের আগমনে মুম্বইয়ের বোলিং আরও শক্তিশালী হবে। বিশেষত যশপ্রীত বুমরাহর সঙ্গে তাঁর জুটি প্রতিপক্ষের কাছে বড় চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে। হার্দিকের অলরাউন্ড দক্ষতায় পাঞ্জাব কতটা লাভবান হয় এবং বুমরাহর পাশে অর্শদীপ মুম্বইয়ের বোলিং আক্রমণকে কতটা ভয়ংকর করে তোলেন, তা সময়ই বলবে। আপাতত এই দুই তারকার দলবদল ঘিরেই বাড়ছে ক্রিকেটপ্রেমীদের কৌতূহল। নতুন মরশুমে এই দলবদল দুই দলের ভাগ্য কতটা বদলায় এখন সেটাই দেখার।