Bartaman Logo
১৩ জুলাই, ২০২৬

পাঁচ বছরে গুজরাতে সিংহ বেড়ে ৮৯১

পশুরাজের সংখ্যা বেড়েছে গুজরাতে। পাঁচ বছর আগে গির অরণ্যে যেখানে এশিয়াটিক প্রজাতির সিংহ ছিল ৬৭৪টি। এখন ওই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮৯১।

পাঁচ বছরে গুজরাতে সিংহ বেড়ে ৮৯১
  • ২২ মে, ২০২৫ ১৭:০৫
Prefer us on Google

আমেদাবাদ: পশুরাজের সংখ্যা বেড়েছে গুজরাতে। পাঁচ বছর আগে গির অরণ্যে যেখানে এশিয়াটিক প্রজাতির সিংহ ছিল ৬৭৪টি। এখন ওই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮৯১। চলতি মাসেই গুজরাতে সিংহ গণনা শেষ হয়। বুধবারই প্রকাশিত হয়েছে সেই রিপোর্ট। বনকর্মীরা জানাচ্ছেন, সাফল্য শুধু ২১৭টি সিংহের বৃদ্ধিতেই সীমাবদ্ধ নেই। আগে কেবল গির জাতীয় পার্ক এবং এর আশপাশেই পশুরাজের দেখা মিলত। এখন রাজ্যের ১১টি জেলাতেই ছড়িয়ে পড়েছে এই পশুর গতিবিধি। চিরাচরিত বাসস্থান ছে঩ড়ে সৌরাষ্ট্র এবং উপকূলবর্তী এলাকা এবং জঙ্গলহীন এলাকাতেও সিংহের বিচরণ ক্ষেত্র বিস্তারের বিষয়টি বড় সাফল্য হিসেবেই মানছে প্রশাসন। সিংহের সংখ্যা বৃদ্ধিতে সন্তোষ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল। 

Advertisement

এর আগে ২০২০ সালের জুন মাসে শেষবার সিংহের গণনা হয়েছিল গুজরাতে। কেবল গুজরাতেই সিংহের বিশেষ প্রজাতি এশিয়াটিক লায়নের দেখা মেলে। চলতি মাসের ১০ থেকে ১৩ তারিখ দু’দফায় চারদিন ধরে ৩৫ হাজার বর্গ কিলোমিটার এলাকায় এই গণনা করা হয়। ৫৮টি তালুক এবং ১১টি জেলা জুড়ে চলে ষোড়শতম সিংহ গণনা। বনদপ্তর সূত্রে জানানো হয়েছে, এবার ১৯৬টি সিংহ, ৩৩০টি সিংহী, ১৪০টি অপ্রাপ্ত বয়স্ক এবং ২২৫টি  সিংহ শাবকের খোঁজ মিলেছে। মুখ্য বনপাল জয়পাল সিং বলেন, গিরে মধ্যে ৩৮৪টি সিংহ দেখা গিয়েছে। বাকি ৫০৭টির দেখা মিলেছে গিরের সংরক্ষিত এলাকার বাইরে। 

Advertisement
সম্পর্কিত সংবাদ