ছাতুর পরোটা
ছাতুর পরোটা
উপকরণ: ছাতু কাপ, আটা ১ কাপ, পেঁয়াজ কুচি ১ কাপ, রসুন কুচি ২ চামচ, সর্ষের তেল ২ চামচ, নুন স্বাদ মতো, কাঁচালঙ্কা কুচি ২ টেবিল চামচ, ঘি প্রয়োজন মতো ভাজার জন্য।
প্রণালী: প্রথমে একটি বাটিতে আটা, ছাতু পেঁয়াজ কুচি, রসুন কুচি, সর্ষের তেল, নুন, কাঁচালঙ্কা কুচি দিয়ে মাখুন। অল্প অল্প জল দিয় শক্ত করে মাখবেন। তারপর তা আধ ঘণ্টা ঢেকে রাখুন। এবার লেচি কেটে পরোটা বেলে ঘিয়ে ভেজে নিন। আচার সহযোগে পরিবেশন করুন। পেটভরা পুষ্টিকর খাবার এটি।
ছোলা-মুগ চিক্কি
উপকরণ: কাঁচা ছোলা ১ কাপ (আগের রাতে ভেজানো), সবুজ মুগডাল ১ কাপ (এটিও আগের রাতে ভিজিয়ে রাখতে হবে), কাঁচালঙ্কা কুচি ২ টেবিল চামচ, পেঁয়াজ কুচি ২ চামচ, রসুন কুচি ১ চামচ, আদা কুচি ১ চামচ, নুন স্বাদমতো, গোলমরিচ গুঁড়ো চামচ, হলুদ গুঁড়ো চা চামচ, সাদা তেল প্রয়োজন মতো।
প্রণালী: একটি পাত্রে কাঁচা ছোলা, সবুজ মুগ এক সঙ্গে বেটে নিন। এবার এতে একে একে পেঁয়াজ কুচি, রসুন কুচি, আদা কুচি, নুন, গোলমরিচ গুঁড়ো কাঁচালঙ্কা কুচি দিয়ে মেখে টিক্কির আকারে গড়ে নিন। চাটুতে অল্প তেলে তা সেঁকে নিন। ধনে ও পুদিনাপাতার চাটনি সহযোগে পরিবেশন করুন।
অ্যাভোকাডো স্যান্ডউইচ
উপকরণ: অ্যাভোকাডো ১টা, পাউরুটির স্লাইস ৪টি, নুন গোলমরিচ স্বাদ মতো, পেঁয়াজ ও টম্যাটো কুচি মেশানো ৩ টেবিল চামচ মতো।
প্রণালী: প্রথমে অ্যাভোকাডো কেটে ভিতর থেকে শাঁস বের করে নিন। তার সঙ্গে নুন গোলমরিচ গুঁড়ো পেঁয়াজ ও টম্যাটো কুচি মিশিয়ে নিন। এবার এটি পাউরুটিতে মাখিয়ে নিন স্প্রেডের মতো। স্যান্ডউইচটা একটু সেঁকে পরিবেশন করুন স্যসের সঙ্গে। গরমকালে এটি খুবই স্বাস্থ্যকর খাবার।
চিঁড়ের পোলাও
উপকরণ: একটু মোটা চিঁড়ে ১ কাপ ধুয়ে পরিষ্কার করে জল ঝরানো, গাজর কুচি কাপ, কড়াইশুঁটি কাপ, পেঁয়াজ কুচি কাপ, চিনেবাদাম ২ টেবিল চামচ, কারিপাতা প্রয়োজন মতো, নুন, হলুদ প্রয়োজন মতো, সাদা তেল প্রয়োজন মতো।
প্রণালী: প্রথমে প্যানে তেল গরম করে নিন। তাতে গাজর কুচি, কড়াইশুঁটি, পেঁয়াজ কুচি হালকা করে ভেজে নিন। এবার বাদাম দিয়ে অল্প ভেজে নিন। কারিপাতা দিয়ে দিন। ভাজা ভাজা হলে নুন-হলুদ দিয়ে ধুয়ে রাখা চিঁড়ে দিন। একটু মিষ্টি দিয়ে নাড়াচাড়া করে নামান।