Bartaman Logo
২৬ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

ভোটের ডিউটি থেকে কর্মীদের অব্যাহতি চেয়ে মধ্যশিক্ষা পর্ষদের চিঠি

শিক্ষকদের মতো মধ্যশিক্ষা পর্ষদের কর্মীদের কাছেও আসছে ভোটের বুথ লেভেল অফিসার (বিএলও) হিসেবে দায়িত্বপালনের চিঠি।

ভোটের ডিউটি থেকে কর্মীদের অব্যাহতি চেয়ে মধ্যশিক্ষা পর্ষদের চিঠি
  • ২৪ জুলাই, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: শিক্ষকদের মতো মধ্যশিক্ষা পর্ষদের কর্মীদের কাছেও আসছে ভোটের বুথ লেভেল অফিসার (বিএলও) হিসেবে দায়িত্বপালনের চিঠি। বলা হচ্ছে, কোনওভাবেই এই দায়িত্ব এড়ানো যাবে না। উপায়ান্তর না দেখে মুখ্য নির্বাচনী আধিকারিককে (সিইও) চিঠি লিখে পর্ষদ সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় তাঁর কর্মীদের অব্যাহতি দেওয়ার অনুরোধ জানিয়েছেন। যুক্তি হিসেবে বলা হয়েছে, পর্ষদে স্থায়ী নিয়োগ ২০০০ সাল থেকে বন্ধ। এদিকে ফেব্রুয়ারিতে রয়েছে ১০ লক্ষ পরীক্ষার্থী নিয়ে মাধ্যমিক। সেখানে নানা গোপন, স্পর্শকাতর বিষয়ে কাজের দায়িত্ব থাকে কর্মীদের। পরীক্ষা সংক্রান্ত সব কাজই সময়ের মধ্যে শেষ করা বাধ্যতামূলক। শুধু পরীক্ষাগ্রহণই নয়, রয়েছে ফলপ্রকাশের গুরুদায়িত্ব। এরপর থাকে রিভিউ-স্ক্রুটিনির পর্ব।  হাতেগোনা কর্মীদের ভোটের ডিউটিতে ছাড়া হলে এই ব্যবস্থাগুলি পুরোপুরি ভেঙে পড়বে বলে পর্ষদ জানিয়েছে।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ