Bartaman Logo
৯ জুন, ২০২৬

৩০ বছরের পুরোনো মামলায় গ্রেফতার জঙ্গি সংগঠনের নেতা

হিংসা ছড়ানোর অভিযোগে ১৯৯৬ সালে দায়ের হয়েছিল মামলা। এতদিনে অভিযুক্তকে গ্রেফতার করল কাশ্মীর পুলিশ। ধৃত জাভেদ আহমেদ মির নিষিদ্ধ জঙ্গি সংগঠন জম্মু ও কাশ্মীর লিবারেশন ফ্রন্টের (জেকেএলএফ) প্রাক্তন নেতা।

৩০ বছরের পুরোনো মামলায় গ্রেফতার জঙ্গি সংগঠনের নেতা
  • ১১ ডিসেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

বিশেষ সংবাদদাতা, শ্রীনগর: হিংসা ছড়ানোর অভিযোগে ১৯৯৬ সালে দায়ের হয়েছিল মামলা। এতদিনে অভিযুক্তকে গ্রেফতার করল কাশ্মীর পুলিশ। ধৃত জাভেদ আহমেদ মির নিষিদ্ধ জঙ্গি সংগঠন জম্মু ও কাশ্মীর লিবারেশন ফ্রন্টের (জেকেএলএফ) প্রাক্তন নেতা। একইসঙ্গে গ্রেফতার করা হয়েছে  শাকিল আহমদ বক্‌শি নামে এক বিচ্ছিনতাবাদী নেতাকেও। আদালতের নির্দেশে দু’জনকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। 

Advertisement

পুলিশের উপর হামলা বা হিংসা ছড়ানোর ঘটনা উপত্যকায় নতুন নয়। ১৯৯৬ সালের জুলাই মাসে এমনই এক ঘটনায় অভিযুক্ত এই দুই ব্যক্তি সহ সাতজনের নাম উঠে আসে। দাঙ্গা, বিক্ষোভ এবং হিংসা উসকে দেওয়ার মতো অভিযোগ আনা হয়েছিল তাদের বিরুদ্ধে। তিন দশকের পুরোনো সেই ঘটনা সম্পর্কে পুলিশ জানিয়েছে, এক জঙ্গির মৃতদেহ নিয়ে শ্রীনগরে মিছিল বেরিয়েছিল। সেখান থেকেই পুলিশের উপর হামলা চলে। বেশ কয়েকজন পুলিশকর্মী আহত হন। নষ্ট হয় সরকারি সম্পত্তি। অভিযোগ, সবটাই হয়েছিল জাভেদের নেতৃত্বে। অবশেষে তাকে গ্রেফতার করল পুলিশ। তবে এই একটা ঘটনা নয়। নিষিদ্ধ জঙ্গি সংগঠনের অংশ হিসেবে আরও অনেক নাশকতামূলক কাজ করেছে জাভেদ। জঙ্গি সংগঠনের প্রধান ইয়াসিন মালিকের বিশেষ ঘনিষ্ঠ ছিল সে। ১৯৮৯ সালে তৎকালীন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী মুফতি মোহাম্মদ সাইদের মেয়ে রুবাইয়া সঈদ অপহরণের মামলায় তাকেও অভিযুক্ত করে সিবিআই। 

সম্পর্কিত সংবাদ