সংবাদদাতা, বসিরহাট: আইন কলেজের শিক্ষার্থীকে ধর্ষণের প্রতিবাদে শনিবার বিক্ষোভ দেখাল জাতীয় কংগ্রেস। এদিন তারা ইটিন্ডা রোড অবরোধ করে বিক্ষোভ দেখায়। এরপর বসিরহাট থানায় ডেপুটেশনও দেয়। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন কংগ্রেস নেতা পীরজাদা খোবায়েব আমিন, আব্দুল কাদের সর্দার, অমিত মজুমদার, আবু ইসহাক বাবু গাজি প্রমুখ। বিক্ষোভকারীরা বলেন, আরজিকর থেকে শুরু করে বিভিন্ন জায়গায় রাজ্যে একের পর এক মহিলাদের উপর অত্যাচার, নিগ্রহের ঘটনা বাড়ছে।



