Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

বর্ষায় অসুবিধার কথা ভেবে দশমাস পর অঙ্গনওয়া‌ড়ির তালা খুললেন জমিদাতা

দীর্ঘ দশ মাস বন্ধ থাকার পর অবশেষে প্রশাসনের উপস্থিতিতে অঙ্গনওয়াড়ি কেন্দ্রের তালা খুললেন জমিদাতা।

বর্ষায় অসুবিধার কথা ভেবে দশমাস পর অঙ্গনওয়া‌ড়ির তালা খুললেন জমিদাতা
  • ১৫ মে, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, হলদিবাড়ি: দীর্ঘ দশ মাস বন্ধ থাকার পর অবশেষে প্রশাসনের উপস্থিতিতে অঙ্গনওয়াড়ি কেন্দ্রের তালা খুললেন জমিদাতা। বুধবার সকালে হলদিবাড়ি ব্লকের বক্সীগঞ্জ গ্রাম পঞ্চায়েতের কামাতপাড়া ১৩৩ নম্বর অঙ্গনওয়াড়ি কেন্দ্র খুলে দেওয়া হয়।  

Advertisement

দশ মাস আগে অঙ্গনওয়াড়ি কেন্দ্র হেল্পার ও কর্মী নিয়োগের ফাইনাল পরীক্ষার ফল প্রকাশ হয়। লিখিত পরীক্ষায় পাস করেও চাকরি না পাওয়ায় হতাশ হয়ে দশ মাস আগে জমিদাতা কেন্দ্রে তালা ঝুলিয়ে দেন। এরপর থেকেই অন্যের বাড়িতে চলছিল শিশুদের রান্না। এদিন সকালে হলদিবাড়ির বিডিও রেঞ্জি লামু শেরপা, হলদিবাড়ির সিডিপিও প্রীতম সাঁতরা, হলদিবাড়ি থানার আইসি কাশ্যপ রাই কেন্দ্রটি খোলার বিষয়ে জমির মালিকের সঙ্গে কথা বলেন। এরপরই জমির মালিক রাজি তালা খুলে দেন। পরবর্তীতে ওই কেন্দ্রের ভিতরে শিশু ও গর্ভবতীদের খাবার রান্না করা হয়।  অঙ্গনওয়াড়ি খুলে যাওয়ায় খুশি শিশু সহ গর্ভবতীরা।
এবিষয়ে জমির মালিক জয়নুল হক জানান, আজকে হলদিবাড়ির বিডিও ও আইসি,সিডিপিও বন্ধ অঙ্গনওয়াড়ি কেন্দ্র খোলার বিষয়ে আমার সঙ্গে কথা বলেন। সামনে বর্ষাকাল। তাই আমার জন্য শিশু ও গর্ভবতীদের অসুবিধা হোক, সেটা চাই না। তাই প্রশাসনের কথামতো আমি রাজি হয়ে বন্ধ অঙ্গনওয়াড়ি কেন্দ্রের তালা খুলে দেই।
এবিষয়ে হলদিবাড়ির বিডিও রেঞ্জি লামু শেরপা জানান, সামনে বর্ষাকাল ফলে গর্ভবতী ও শিশুদের রান্না করার অসুবিধা হবে। তাই আমরা কেন্দ্র খোলার জন্য জমিদাতার সঙ্গে কথা বললে তিনি রাজি হয়ে তালা খুলে দেন।  নিজস্ব চিত্র।

Advertisement
সম্পর্কিত সংবাদ