Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

হাবড়ায় ‘দখল’ হওয়া সরকারি জায়গায় বোর্ড বসাবে ভূমিদপ্তর

হাবড়ায় ‘বিতর্কিত’ সরকারি জমিতে এবার বোর্ড বসাবে ব্লক প্রশাসন।

হাবড়ায় ‘দখল’ হওয়া সরকারি জায়গায় বোর্ড বসাবে ভূমিদপ্তর
  • ৩০ মে, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বারাসত: হাবড়ায় ‘বিতর্কিত’ সরকারি জমিতে এবার বোর্ড বসাবে ব্লক প্রশাসন। কেউ যাতে আর এই জমি ‘দখল’ করতে না পারেন, সেদিকে নজরদারি করবে গোবরডাঙা থানার পুলিসও। সেখানে বেআইনি কিছু হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয়েছে ব্লক প্রশাসনের তরফে।

Advertisement

প্রসঙ্গত, হাবড়া ১ ব্লকের বেড়গুম ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের জানাপুল মৌজায় ১৭৩৭ দাগে রয়েছে প্রায় ১০ কাঠা সরকারি জমি। দীর্ঘদিন সেটি পরিত্যক্ত অবস্থায় পড়েছিল। সম্প্রতি কেউ বা কারা জমিটি ‘দখল’ করার চেষ্টা করেন বলে অভিযোগ। এনিয়ে সংবাদ প্রকাশিত হয় ‘বর্তমান’-এ। এরপরই বৃহস্পতিবার সেই জমি পরিদর্শনে যান হাবড়া ১ বিডিও সুবীর দণ্ডপাট, বিএলএলআরও, গোবরডাঙা থানার পুলিস সহ সংশ্লিষ্ট দপ্তরের কর্তারা।
ব্লক প্রশাসন সূত্রে জানা গিয়েছে, ১৭৩৭ দাগটি সরকারি জমি। কিন্তু দেখা যায়, সেখানে কে বা কারা চাষ করছেন। পাশাপাশি এই দাগ নম্বরের একধারেই দুটি বাড়ি নির্মীয়মাণ অবস্থায় পড়ে আছে। তাই সরকারি জায়গায় ‘দখলদারি’ রুখতে ভূমি ও ভূমি রাজস্ব দপ্তর দ্রুত সেখানে ‘সরকারি জমি’ বলে ফলক বসাবে। এ নিয়ে হাবড়া ১-এর বিডিও সুবীর দণ্ডপাট বলেন, এদিন সংশ্লিষ্ট দপ্তরকে সঙ্গে নিয়ে সরকারি জায়গাটি পরিদর্শন করা হয়েছে। ১৭৩৭ দাগে চাষ হচ্ছে। সরকারি জায়গায় এটা করা যায় না। তাই, আইনানুযায়ী ব্যবস্থা নেওয়ার কথা বলেছি ভূমি ও ভূমি 
রাজস্ব দপ্তরকে।

Advertisement
সম্পর্কিত সংবাদ