Bartaman Logo
১২ জুলাই, ২০২৬
বর্তমান / খেলা

বিধ্বংসী রোহিতকে ‘নয়া অবতার’ আখ্যা কুম্বলের

কেকেআরের বিরুদ্ধে রোহিত শর্মার বিধ্বংসী ইনিংসে মুগ্ধ অনিল কুম্বলে। প্রাক্তন তারকা স্পিনার এতটাই আপ্লুত যে, হিটম্যানকে বর্ণনা করলেন ছাব্বিশের আইপিএলের নয়া অবতার রূপে। তাঁর বিশ্বাস, সব দলেরই রাতের ঘুম কাড়বেন ওজন কমিয়ে তরতাজা হয়ে ওঠা রোহিত।

বিধ্বংসী রোহিতকে ‘নয়া অবতার’ আখ্যা কুম্বলের
  • ৩১ মার্চ, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

মুম্বই: কেকেআরের বিরুদ্ধে রোহিত শর্মার বিধ্বংসী ইনিংসে মুগ্ধ অনিল কুম্বলে। প্রাক্তন তারকা স্পিনার এতটাই আপ্লুত যে, হিটম্যানকে বর্ণনা করলেন ছাব্বিশের আইপিএলের নয়া অবতার রূপে। তাঁর বিশ্বাস, সব দলেরই রাতের ঘুম কাড়বেন ওজন কমিয়ে তরতাজা হয়ে ওঠা রোহিত।

Advertisement

রবিবার ওয়াংখেড়েতে কেকেআরের ২২০ রানের পুঁজিও কর্পুরের মতো উবে গিয়েছে মুম্বইয়ের দুই ওপেনার রোহিত-রিকেলটনের ঝড়ে। ১৪৮ রানের জুটি গড়ে তাঁরাই কার্যত নিশ্চিত করে দেন হোম টিমের জয়। তবে শুরুতে রিকেলটনের চেয়েও বেশি সংহার মূর্তিতে ছিলেন রোহিত। তাঁর ৩৮ বলে ৭৮ রানের ইনিংসে মুগ্ধ ক্রিকেট অনুরাগীরা। প্রাক্তন ভারত অধিনায়ক কুম্বলে তো বলেই দিলেন, ‘দেখে মনে হল, ২.০ অবতার হিসেবে এবারের আইপিএলে হাজির হয়েছে রোহিত। এই ইনিংসটাই বুঝিয়ে দিচ্ছে যে, বাইশ গজে ফের শ্রেষ্ঠত্ব কায়েমে সে প্রস্তুত। যেভাবে মাঠের চারদিকে চার-ছক্কার ফুলঝুরি ছোটাল, তাতে মন ভরে গিয়েছে। মনে হচ্ছিল, সেরা সময়ের রোহিতকে দেখছি।’ কুম্বলে সেই সঙ্গে যোগ করলেন, ‘বরুণ চক্রবর্তী, সুনীল নারিন, ব্লেসিং মুজারবানির মতো বোলারের বিরুদ্ধে ছক্কা হাঁকানো সহজ কথা নয়। কিন্তু সেই কঠিন কাজটাই অনায়াসে করে দেখাল রোহিত। দারুণ উন্নতি করেছে ফিটনেসের। আমি নিশ্চিত, বাকি দলগুলির কাছেও ত্রাস হয়ে উঠবে।’
হিটম্যানের প্রশংসায় পঞ্চমুখ মুম্বইয়ের অধিনায়ক হার্দিক পান্ডিয়া। ম্যাচ শেষে তিনি বলেন, ‘রোহিত ভাই যখন কোনও শট খেলে, সকলে অবাক দৃষ্টিতে চেয়ে থাকে। ওর বিগ হিটের ব‌্যাখ‌্যা করার ভাষা নেই। অতুলনীয়, অবিস্মরণীয়— যেটাই বলি না কেন কম হবে। শুরুতে ওর বড় রানের ইনিংস বাকিদের কাজ একেবারে সহজ করে দেয়। আশা করব, টুর্নামেন্টের বাকি ম্যাচগুলিতেও ঠিক এই রকম ফর্মেই ওকে দেখা যাবে।’

Advertisement
সম্পর্কিত সংবাদ