Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

১ কোটি ৬০লক্ষ টাকা প্রতারণা: সস্ত্রীক বিজেপি নেতাকে জেরা

১ কোটি ৬০লক্ষ টাকা প্রতারণা: সস্ত্রীক বিজেপি নেতাকে জেরা
  • ২৬ নভেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, তমলুক: ১ কোটি ৬০লক্ষ টাকা প্রতারণার ঘটনায় তমলুক থানায় জেরা করা হল সস্ত্রীক বিজেপি নেতা নবারুণ নায়েককে। সোমবার বিকেল ৪টে নাগাদ আইনজীবী নিয়ে ওই বিজেপি নেতা থানায় যান। তাঁকে প্রতারণার মামলায় তদন্তকারী অফিসার জিজ্ঞাসাবাদ করেন। বিকেল ৫টা ১৫মিনিট নাগাদ থানা থেকে বেরিয়ে যান বিজেপির রাজ্য সম্পাদক। আজ, মঙ্গলবার ফের থানায় তলব করা হয়েছে বলে নবারুণ জানিয়েছেন।
Advertisement
উল্লেখ্য, অসমে প্রায় ৪০কোটি টাকা মূল্যের কম্বল সাপ্লাইয়ের টেন্ডার দেওয়ার নামে এক ঠিকাদারের থেকে ১কোটি ৬০লক্ষ টাকা নেওয়ার অভিযোগ উঠেছে ওই বিজেপি নেতার বিরুদ্ধে। এরআগে দু’বার তাঁকে থানায় ডেকে পাঠানো হয়েছিল। সোমবার আরও একদফায় জেরা করা হয়। এদিন অভিযোগকারী ঠিকাদার বিশ্বজিৎ দত্ত তমলুক থানায় এসেছিলেন। থানা থেকে বেরিয়ে নবারুণ নায়েক বলেন, এরআগের দিন যেসব বিষয়ে জিজ্ঞাসা করা হয়েছিল সোমবারও তানিয়ে জানতে চাওয়া হয়েছিল। আমি একই জবাব দিয়েছি। মঙ্গলবার তদন্তকারী অফিসার আবারও ডেকে পাঠিয়েছেন।

 
সম্পর্কিত সংবাদ