Bartaman Logo
২১ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

করমণ্ডল ও ধৌলি এক্সপ্রেস এবার হাওড়া থেকে

অত্যন্ত জনপ্রিয় ট্রেন ধৌলি ও করমণ্ডল এক্সপ্রেস ধরার হ্যাপা কমবে বাঙালির। এতদিন এই দুটি যাত্রীবান্ধব দূরপাল্লার ট্রেন শালিমার স্টেশন থেকে যাত্রা করত।

করমণ্ডল ও ধৌলি এক্সপ্রেস এবার হাওড়া থেকে
  • ২০ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: অত্যন্ত জনপ্রিয় ট্রেন ধৌলি ও করমণ্ডল এক্সপ্রেস ধরার হ্যাপা কমবে বাঙালির। এতদিন এই দুটি যাত্রীবান্ধব দূরপাল্লার ট্রেন শালিমার স্টেশন থেকে যাত্রা করত। আগামী ২৫ আগস্ট থেকে ট্রেন দু’টি হাওড়া থেকে ছাড়বে, একইসঙ্গে যাত্রা শেষ করবে হাওড়ায়। সেক্ষেত্রে সময়সূচিতে খানিক বদল আসতে চলেছে। ২৫ আগস্ট থেকে ধৌলি এক্সপ্রেস (১২৮২১) হাওড়া থেকে সকাল ৯টা ১০ মিনিটে ছাড়বে। ডাউনে ওড়িশা থেকে যাত্রীবোঝাই ধৌলি এক্সপ্রেস (১২৮২২) সন্ধ্যা সাড়ে ৭টায় হাওড়ায় ঢুকবে। অন্যদিকে, ওইদিন থেকেই করমণ্ডল এক্সপ্রেস যাত্রী নিয়ে (১২৮৪১) দুপুর ৩টে ১০ মিনিটে হাওড়া থেকে যাত্রা শুরু করবে। ফিরতি ট্রেনটি (১২৮৪২) সকাল ১১টায় হাওড়া স্টেশনে পৌঁছবে।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ