Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / খেলা

অবসর ক্লাসেনের, ওডিআই ছাড়লেন গ্লেন ম্যাক্সওয়েল

আশঙ্কাই সত্যি হল। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন দক্ষিণ আফ্রিকার উইকেটরক্ষক ব্যাটার হেনরিখ ক্লাসেন।

অবসর ক্লাসেনের, ওডিআই ছাড়লেন গ্লেন ম্যাক্সওয়েল
  • ৩ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: আশঙ্কাই সত্যি হল। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন দক্ষিণ আফ্রিকার উইকেটরক্ষক ব্যাটার হেনরিখ ক্লাসেন। গত এপ্রিলে বোর্ডের চুক্তি থেকে তিনি বাদ পড়েছিলেন। তখনই মনে করা হয়েছিল, আর হয়তো দেশের হয়ে খেলা চালিয়ে যেতে চাইবেন না এই মারকুটে ব্যাটার। সেটাই হল। আপাতত তিনি টি-২০ ফ্র্যাঞ্চাইজি লিগে খেলবেন। সেটাকেই বাড়তি গুরুত্ব দিতে আন্তর্জাতিক ক্রিকেট থেকে তাঁর অবসর বলেই মনে করা হচ্ছে। উল্লেখ্য, দেশের হয়ে শেষ ম্যাচটি ক্লাসেন খেলেছিলেন মার্চে লাহোরে নিউজিল্যান্ডের বিরুদ্ধে চ্যাম্পিয়ন্স ট্রফিতে। 

Advertisement

এদিকে, একদিনের আন্তর্জাতিক ক্রিকেট ছাড়লেন অস্ট্রেলিয়ার মারকুটে ব্যাটার গ্লেন ম্যাক্সওয়েল। তাঁর এই সিদ্ধান্ত বেশ চমকপ্রদ। এক সাক্ষাৎকারে তিনি বলেন, একাধিক ফরম্যাটে খেলা চালিয়ে যাওয়ার ধকল অনেক বেশি। তাই ওয়ান ডে ফরম্যাট থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি নির্বাচক প্রধানের সঙ্গে আলোচনা করে। তবে টি-২০ বিশ্বকাপে খেলার ইচ্ছা রয়েছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ