Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / বিনোদন

থ্রিলারে কাজ করতে চান খুশি

চর্চায় অভিনেত্রী খুশি কাপুর। সৌজন্যে করণ জোহর প্রযোজিত ‘নাদানিয়া’। এই ছবিতে সইফ আলি খানের পুত্র ইব্রাহিম আলি খানের সঙ্গে জুটি বেধেছেন শ্রীদেবী কন্যা।

থ্রিলারে কাজ করতে চান খুশি
  • ২১ মার্চ, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

চর্চায় অভিনেত্রী খুশি কাপুর। সৌজন্যে করণ জোহর প্রযোজিত ‘নাদানিয়া’। এই ছবিতে সইফ আলি খানের পুত্র ইব্রাহিম আলি খানের সঙ্গে জুটি বেধেছেন শ্রীদেবী কন্যা। তবে নানা মহলে সমালোচিত হয়েছে তাঁর অভিনয়। এই আবহে রোমান্টিক বা কমেডি ছাড়াও অন্য ঘরানায় কাজ করার ইচ্ছাপ্রকাশ করলেন খুশি। সাম্প্রতিক এক সাক্ষাৎকারে নায়িকা জানালেন, হরর ও থ্রিলার ঘরানায় কাজ করার ইচ্ছে রয়েছে তাঁর। এরপর এমন কোনও চরিত্রে তিনি কাজ করতে ইচ্ছুক, যেটি তাঁকে মানসিকভাবে চ্যালেঞ্জ করবে। ‘থ্রিলার-হরর ঘরানায় কীভাবে কাজ হয়, আমি সবসময়ই সেটা জানতে ইচ্ছুক। এই ঘরানায় কাজ করতে চাই। আমি এতদিন যে কাজগুলি করেছি, তার থেকে সম্পূর্ণ অন্য চরিত্রের অফার পেলে সেটাই আমার জন্য চ্যালেঞ্জিং হবে।’ উল্লেখ্য, সদ্য করণ জোহর সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন, একটি নতুন ছবির কাজ শুরু করছেন তিনি। সেটির পরিচালনা করবেন নতুন কোনও পরিচালক। এই ছবিতে খুশি অভিনয় করতে পারেন বলে জল্পনা শুরু হয়েছে বলি পাড়ায়।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ