সাবু সেমাই কাটলেট
সাবু সেমাই কাটলেট
উপকরণ: সেমাই ১০০ গ্রাম, সাবু ৫০ গ্রাম, সেদ্ধ আলু ২টি, কাঁচালঙ্কা কুচি ১ টেবিল চামচ, ধনেপাতা কুচি ১ টেবিল চামচ, ক্রাশ করা বাদাম অল্প, নুন স্বাদ মতো, ডিপ ফ্রাই করার জন্য সাদা তেল পরিমাণ অনুযায়ী।
পদ্ধতি: প্রথমে সাবু ভিজিয়ে নিয়ে জল ঝরিয়ে নিতে হবে। সেমাই অল্প গরম জলে ডুবিয়ে কিছুক্ষণ রেখে তারও জল ঝরিয়ে নিতে হবে। এরপর সেদ্ধ আলু গ্রেট করে নিতে হবে। এবার একটি পাত্রে সেমাই, সাবু, আলু, কাঁচালঙ্কা কুচি, ধনেপাতা, বাদাম, নুন ও বাকি সব উপকরণ একসঙ্গে ভালো করে মেখে নিতে হবে। কাটলেটের আকারে তা গড়ে নিয়ে ডিপ ফ্রাই করলেই তৈরি সাবু সেমাই কাটলেট।
মুগ স্প্রাউট কাটলেট
উপকরণ: মুগ স্প্রাউট কাপ, মটরশুঁটি হালকা করে ভাপানো কাপ, ধনেপাতা কুচি ২ টেবিল চামচ, নারকেল কোরা কাপ, নুন স্বাদ মতো, গোটা জিরে ১ চামচ, পেঁয়াজ কুচি ২ টেবিল চামচ, সেদ্ধ আলু একটি ছোট, টম্যাটো ১টি, কাঁচা লঙ্কা কুচি ১ চামচ, ডিপ ফ্রাই করার জন্য সাদা তেল।
পদ্ধতি: প্রথমে সেদ্ধ আলু গ্রেট করে নিতে হবে। এবার একটি পাত্রে তেল বাদ দিয়ে সমস্ত উপকরণ একসঙ্গে নিয়ে ভালো করে মেখে নিন। ছোট কাটলেটের আকারে গড়ে তেলে ভেজে নিলেই তৈরি হয়ে যাবে মুগ স্প্রাউট কাটলেট।
কর্ন বলস
উপকরণ: কর্ন ১ কাপ, সেদ্ধ আলু ১টি, পেঁয়াজ কুচি ২ টেবিল চামচ, গোলমরিচ গুঁড়ো ১ টেবিল চামচ, ব্রেড ২টো, চিজ ২ টেবিল চামচ, নুন স্বাদ মতো, ডিপ ফ্রাই করার জন্য সাদা তেল, ব্রেডক্রাম্বস পরিমাণ মতো, ব্যাটারের জন্য ময়দা ও সামান্য নুন।
পদ্ধতি: প্রথমে সেদ্ধ আলু গ্রেট করে নিতে হবে। কর্ন হালকা হাতে পেস্ট করে নিতে হবে। এবার একটি পাত্রে সেদ্ধ আলু, কর্ন পেস্ট, ব্রেড, গোলমরিচ গুঁড়ো পেঁয়াজ কুচি, নুন, চিজ দিয়ে ভালো করে মেখে নিতে হবে। তারপর তা দিয়ে বল তৈরি করে নিতে হবে। ময়দা, নুন দিয়ে ব্যাটার তৈরি করতে হবে। তাতে কর্ন বল ডুবিয়ে ব্রেডক্রাম্বস মাখিয়ে ফ্রিজে রাখতে হবে। তারপর তা ডিপ ফ্রাই করলেই তৈরি হয়ে যাবে কর্ন বলস।
চিকেন বাইটস
উপকরণ : বোনলেস চিকেন ৫০০ গ্রাম, পাউরুটি স্লাইস ৪ পিস, আদা রসুন বাটা ১ টেবিল চামচ, সয়া স্যস ১ টেবিল চামচ, শামরিচ গুঁড়ো চামচ, প্যাপরিকা পাউডার চামচ, নুন স্বাদ মতো। ডিপ ফ্রাই করার জন্য প্রয়োজন মতো সাদা তেল, প্রয়োজন মতো ব্রেডক্রাম্বস, ব্যাটারের জন্য: ডিম ১টা, ১ টেবিল চামচ দুধ, শামরিচ চামচ, নুন চামচ।
পদ্ধতি: বোনলেস চিকেন প্রথমে পেস্ট করে নিতে হবে। তারপর তার মধ্যে পাউরুটি টুকরো করে দিতে হবে। তাতে আদা রসুন বাটা, সয়া স্যস, শামরিচ, প্যাপরিকা পাউডার, অল্প নুন দিয়ে একসঙ্গে পেস্ট করে নিতে হবে। অল্প তেল দিয়ে হালকা হাতে একটু মেখে নিয়ে তা থেকে ছোট কিউব তৈরি করে নিতে হবে। অন্য একটি পাত্রে ব্যাটারের উপকরণ একসঙ্গে মিশিয়ে ব্যাটার তৈরি করে নিন। তাতে কিউবগুলো ডুবিয়ে, ব্রেডক্রাম্বস মাখিয়ে ডিপফ্রাই করে নিলেই তৈরি হয়ে যাবে চিকেন বাইটস।
পোহা ফিঙ্গার
উপকরণ: জল ঝরানো চিঁড়ে ১ কাপ, বেসন ২-৩ টেবিল চামচ, টক দই ১ চামচ, ধনেপাতা কুচি ১ টেবিল চামচ, লঙ্কা গুঁড়ো চামচ, আমচুর পাউডার চামচ, কাঁচালঙ্কা কুচি ১ চামচ, পেঁয়াজ কুচি ১ টেবিল চামচ, ডিপ ফ্রাই করার জন্য সাদা তেল।
পদ্ধতি: একটি পাত্রে তেল বাদে সমস্ত উপকরণ নিয়ে ভালো করে মেখে নিন। লম্বা আকারে তা গড়ে নিন। এবার তা তেলে ভেজে তৈরি করুন পোহা ফিঙ্গারস।