Bartaman Logo
২৫ জুলাই, ২০২৬
বর্তমান / বিনোদন

ফের সঞ্চালনায় করণ

‘কফি উইথ করণ’ অনুষ্ঠানে পরিচালক-প্রযোজক করণ জোহরের সঞ্চালনা নজর কাড়ে।

ফের সঞ্চালনায় করণ
  • ২৪ মে, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

‘কফি উইথ করণ’ অনুষ্ঠানে পরিচালক-প্রযোজক করণ জোহরের সঞ্চালনা নজর কাড়ে। বলি পাড়ার একাধিক হাঁড়ির খবর জানা যায় এই অনুষ্ঠান থেকে। আবার, নানা বিতর্কও তৈরি হয়। অনলাইনে সম্প্রচারিত ‘বিগ বস’-এর একটি সিজনেও সঞ্চালনার দায়িত্ব সামলেছিলেন করণ। ফের তাঁর কাঁধে গুরুদায়িত্ব। আরও একটি অনুষ্ঠানে সঞ্চালক হিসেবে দেখা যাবে করণকে। জানা গিয়েছে, এই রিয়েলিটি শো-এর নাম ‘দ্য ট্রেটরস’। সদ্য প্রকাশ্যে এল অনুষ্ঠানের ঝলক। পাশাপাশি প্রতিযোগীদের নামও ঘোষণা করা হয়েছে। অপূর্বা মাখিজা, উরফি জাভেদ, রাজ কুন্দ্রা, এলভিস যাদবের মতো সোশ্যাল মিডিয়ার পরিচিত তথা বিতর্কিত তারকারা উপস্থিত থাকবেন এই অনুষ্ঠানে। করণ বলেন, ‘এই খেলায় কেউ কারও বন্ধু নয়।’ ওটিটি মাধ্যমে আগামী ১২ জুন থেকে এই অনুষ্ঠান সম্প্রচারিত হবে। প্রতি বৃহস্পতিবার মুক্তি পাবে একটি করে পর্ব। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ