Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / বিনোদন

কন্নড় বিতর্ক: ভুল বললে ক্ষমা চাইব, অনড় কমল হাসান

‘কর্ণাটকের প্রতি আমার ভালোবাসা অটূট। তাই আমার মন্তব্যে জন্য ক্ষমা চাওয়ার কোনও প্রশ্নই ওঠে না।’ কন্নড় ভাষা বিতর্কের মাঝে ঠিক এইভাবেই নিজের দাবির সপক্ষে সওয়াল করলেন দক্ষিণী অভিনেতা কমল হাসান।

কন্নড় বিতর্ক: ভুল বললে ক্ষমা চাইব, অনড় কমল হাসান
  • ১ জুন, ২০২৫ ১৬:০৬
Prefer us on Google

চেন্নাই: ‘কর্ণাটকের প্রতি আমার ভালোবাসা অটূট। তাই আমার মন্তব্যে জন্য ক্ষমা চাওয়ার কোনও প্রশ্নই ওঠে না।’ কন্নড় ভাষা বিতর্কের মাঝে ঠিক এইভাবেই নিজের দাবির সপক্ষে সওয়াল করলেন দক্ষিণী অভিনেতা কমল হাসান। শুক্রবার তিনি জানান, বেশ কয়েকটি কন্নড়পন্থী সংগঠন তাঁকে হুমকিও দিয়েছে। তবে আইন-শৃঙ্খলার উপর তাঁর সম্পূর্ণ ভরসা রয়েছে। তাই নিজের মন্তব্যে অনড়ই থাকবেন বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন এই দক্ষিণী তারকা। 

Advertisement

সম্প্রতি এক ছবির প্রচারে গিয়ে তামিল অভিনেতা কমল বলেন, কন্নড়ের উৎপত্তি হয়েছে তামিল ভাষা থেকেই। তাঁর এই মন্তব্য ঘিরেই বিতর্ক দানা বাঁধে। তবে শুক্রবার  তাঁর কথায় এটা স্পষ্ট কন্নড় ভাষার উৎপত্তি নিয়ে তিনি যে দাবি করেছেন, তা থেকে নড়ছেন না। কমল হাসান এও বলেছেন, ‘যদি আমি ভুল বলে থাকি, তাহলে অবশ্যই ক্ষমা চাইব। তবে যদি না বলি, তাহলে কখনওই ক্ষমা চাইব না।’
তিনি জানান, কর্ণাটক, অন্ধ্রপ্রদেশ এবং কেরলের জন্য তাঁর ভালোবাসা চিরকালই ছিল এবং থাকবে। তবে ডিএমকের সঙ্গে হাত মেলানোর উদ্দেশ্যই হল তামিলনাড়ুকে শক্তিশালী করে তোলা। বর্তমানে সেটাই তাঁর একমাত্র লক্ষ্য বলেও উল্লেখ করেন কমল হাসান। 

Advertisement
সম্পর্কিত সংবাদ