Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / বিনোদন

কঙ্গনার হলিউড ডেবিউ

কঙ্গনা রানাওয়াতের কেরিয়ারে নতুন মোড়। বলিউডের পর এবার হলিউডের পালা। সূত্রের খবর, একটি সাইকোলজিক্যাল হরর ড্রামার মাধ্যমে হলিউড ডেবিউ করবেন অভিনেত্রী।

কঙ্গনার  হলিউড ডেবিউ
  • ১০ মে, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

কঙ্গনা রানাওয়াতের কেরিয়ারে নতুন মোড়। বলিউডের পর এবার হলিউডের পালা। সূত্রের খবর, একটি সাইকোলজিক্যাল হরর ড্রামার মাধ্যমে হলিউড ডেবিউ করবেন অভিনেত্রী। ‘ব্লেসড বি দ্য ইভিল’ নামের সেই ছবিতে মুখ্য চরিত্রেই নাকি কঙ্গনাকে কাস্ট করেছেন নির্মাতারা। ‘টিন উলফ’ খ্যাত তারকা টেলর পোজি, স্কারলেট রোজ স্ট্যালনের মতো শিল্পীদের সঙ্গে কাজ করবেন কঙ্গনা। চিত্রনাট্য এবং পরিচালনার যৌথ দায়িত্বে রয়েছেন অনুরাগ রুদ্র এবং গাথা তিওয়ারি। অনুরাগের কথায়, ‘ভারতের প্রত্যন্ত গ্রামে আমার জন্ম। অনেকটা সময় ওখানেই কাটিয়েছি। নানা ধরনের উপকথা, লোকগল্প শুনে বড় হয়েছি। সেসব বিশ্বাসও করতাম। সেই গল্পগুলোই সিনেমার মাধ্যমে আন্তর্জাতিক দর্শকের কাছে পৌঁছে দিতে চাই। এ অনেকটা স্বপ্ন সত্যি হওয়ার মতো।’ এক খ্রিষ্টান দম্পতির গল্প নিয়ে এগবে চিত্রনাট্য। এর মাধ্যমে বিশ্বমঞ্চে কঙ্গনার পারফরম্যান্স দেখার অপেক্ষায় দর্শক।   

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ