Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / বিনোদন

সমালোচিত কমল হাসান

কন্নড় ভাষা নিয়ে বিতর্কিত মন্তব্য। এর প্রতিবাদে অভিনেতা কমল হাসানের বিরোধিতায় এক সুর কংগ্রেস ও বিজেপির। শনিবার চেন্নাইয়ের এক অনুষ্ঠানে দক্ষিণী তারকা মন্তব্য করেন, তামিল থেকেই জন্ম হয়েছে কন্নড় ভাষার।

সমালোচিত কমল হাসান
  • ২৯ মে, ২০২৫ ১৬:০৫
Prefer us on Google

বেঙ্গালুরু: কন্নড় ভাষা নিয়ে বিতর্কিত মন্তব্য। এর প্রতিবাদে অভিনেতা কমল হাসানের বিরোধিতায় এক সুর কংগ্রেস ও বিজেপির। শনিবার চেন্নাইয়ের এক অনুষ্ঠানে দক্ষিণী তারকা মন্তব্য করেন, তামিল থেকেই জন্ম হয়েছে কন্নড় ভাষার। তাঁর মন্তব্যের সমালোচনা করেছেন কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্ধারামাইয়া। তিনি বলেন, ‘কন্নড় ভাষার এক দীর্ঘ ইতিহাস রয়েছে। কমল হাসান তা জানেনই না।’ বিজেপিও কড়া সুরে আক্রমণ শানিয়েছে। কর্ণাটকের বিজেপি নেতা আর অশোক অভিনেতাকে ‘মানসিক রোগী’ বলে কটাক্ষ করেছেন। তিনি বলেছেন, ওই মন্তব্যের মাধ্যমে কমল হাসান গোটা কন্নড় সংস্কৃতিকে অসম্মান করেছেন। এদিকে, রাজ্যসভার সদস্য হতে চলেছেন কমল। আগামী ১৯ জুন তামিলনাড়ুর রাজ্যসভার ছ’টি আসনে ভোট হচ্ছে। তার মধ্যে একটিতে কমলকে মনোনয়ন দিয়েছে ডিএমকে।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ