Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

অ্যাপয়েন্টমেন্ট ছাড়াই কালীঘাটে, চাকরিহারারা পাননি মমতার সাক্ষাৎ, দেখা করেননি মোদিও

অ্যাপয়েন্টমেন্ট ছাড়াই কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাড়িতে গিয়ে তাঁর সঙ্গে দেখা করার চেষ্টা করে খালি হাতে ফিরলেন যোগ্য শিক্ষকদের প্রতিনিধিরা।

অ্যাপয়েন্টমেন্ট ছাড়াই কালীঘাটে, চাকরিহারারা পাননি মমতার সাক্ষাৎ, দেখা করেননি মোদিও
  • ৩০ মে, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: অ্যাপয়েন্টমেন্ট ছাড়াই কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাড়িতে গিয়ে তাঁর সঙ্গে দেখা করার চেষ্টা করে খালি হাতে ফিরলেন যোগ্য শিক্ষকদের প্রতিনিধিরা। প্রথমে এই প্রতিনিধিদের সঙ্গে কালীঘাট থানার পুলিস ডেকে নিয়ে গিয়ে কথা বলে। নাম, স্কুলের নাম প্রভৃতি তথ্য নেওয়া হয়। তবে, তাঁরা যখন বেরন, ততক্ষণে মুখ্যমন্ত্রী নবান্নের উদ্দেশে বেরিয়ে পড়েছেন। তাই শেষ পর্যন্ত তাঁর সঙ্গে আর দেখা হয়নি। অন্যদিকে, ‘টেইন্টেড’ বলে চিহ্নিত শিক্ষকদের একাংশও নবান্নে যান মুখ্যমন্ত্রী এবং মুখ্যসচিবের সাক্ষাৎ চাইতে। যদিও, চিঠি দিয়েই ফিরে আসতে হয়েছে তাঁদেরও।

Advertisement

যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চের প্রতিনিধিরা বৃহস্পতিবার আলিপুরদুয়ারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দেখা করারও মরিয়া চেষ্টা করেন। তবে, তা শেষ পর্যন্ত না-হওয়ায় তাঁরা হতাশ। মঞ্চের অন্যতম আহ্বায়ক চিন্ময় মণ্ডল বলেন, উনি ভাষণে যা বলেছেন, ‘তা শুনে মনে হয়েছে, আমাদের বিষয়টি নিয়ে তিনি ওয়াকিবহাল। তবে, তিনি একবার দেখা করতে পারলেন না বলে আমরা অবশ্যই হতাশ।’ এদিকে আজ, শুক্রবার প্রকাশিত হতে চলেছে এসএসসি’র নতুন নিয়োগ বিজ্ঞপ্তি। চাকরিহারাদের বক্তব্য, বিজ্ঞপ্তি প্রকাশ হলে বেশকিছু বিষয়ে যে ধন্দ রয়ে গিয়েছে, তা কাটতে পারে। সেটা দেখেই আন্দোলনের পরবর্তী গতিপ্রকৃতি ঠিক করা হবে।

Advertisement
সম্পর্কিত সংবাদ