Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / ব্যবসা

প্রথমবার শেয়ার বিক্রির প্রস্তুতি জিও’র

আগামী বছরের প্রথমার্ধে বাজারে প্রথমবার শেয়ার ছাড়তে চলেছে রিলায়েন্স জিও। শুক্রবার এই ঘোষণা করেছেন রিলায়েন্স কর্তা মুকেশ আম্বানি। তিনি বলেন, ‘শেয়ার ছাড়ার (ইনিসিয়াল পাবলিক অফারিং) বিষয়ে প্রশাসনিক কাজ এগচ্ছে।

প্রথমবার শেয়ার বিক্রির প্রস্তুতি জিও’র
  • ৩০ আগস্ট, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আগামী বছরের প্রথমার্ধে বাজারে প্রথমবার শেয়ার ছাড়তে চলেছে রিলায়েন্স জিও। শুক্রবার এই ঘোষণা করেছেন রিলায়েন্স কর্তা মুকেশ আম্বানি। তিনি বলেন, ‘শেয়ার ছাড়ার (ইনিসিয়াল পাবলিক অফারিং) বিষয়ে প্রশাসনিক কাজ এগচ্ছে। আমরা ২০২৬ সালের প্রথমার্ধে শেয়ার বাজারে নাম নথিভুক্তির লক্ষ্যমাত্রা নিয়েছি।’ জিও ইতিমধ্যেই ৫০ কোটি গ্রাহক পেয়েছে বলে দাবি করেছেন তিনি। যদিও সংস্থার কতটা মালিকানা বিক্রি হবে, সেই বিষয়ে স্পষ্ট করে বলেননি মুকেশ। তিনি এদিনও জানান, ২০২৪-২৫ অর্থবর্ষে জিও’র আয় ছিল ১ লক্ষ ২৮ হাজার ২১৮ কোটি টাকা। এক বছরে বৃদ্ধির হার ১৭ শতাংশ। এদিন তিনি বলেন, ‘আমাদের লক্ষ্য সবার জন্য এবং সর্বত্র কৃত্রিম মেধার সুযোগ এনে দেওয়া।’

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ