Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / ব্যবসা

গ্রাহকদের জন্য সবচেয়ে সাশ্রয়ী জিও, উল্লেখ রিপোর্টে

ভারতের সবচেয়ে সাশ্রয়ী টেলিকম সংস্থা হিসেবে ফের এক নম্বরে জিও। বিএনপি পরিবাস নামের একটি সংস্থার রিপোর্টে উঠে এসেছে এমনই তথ্য।

গ্রাহকদের জন্য সবচেয়ে সাশ্রয়ী জিও, উল্লেখ রিপোর্টে
  • ২২ আগস্ট, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: ভারতের সবচেয়ে সাশ্রয়ী টেলিকম সংস্থা হিসেবে ফের এক নম্বরে জিও। বিএনপি পরিবাস নামের একটি সংস্থার রিপোর্টে উঠে এসেছে এমনই তথ্য। ওই রিপোর্টে উল্লেখ করা হয়েছে, একই ধরনের রিচার্জ প্ল্যানে এয়ারটেল ও ভোডাফোন-আইডিয়ার (ভিআই) তুলনায় অনেক বেশি ডেটা পান জিও ব্যবহারকারীরা। রিপোর্টে বলা হয়েছে, ২৮ দিনের রিচার্জ প্ল্যানের মতো একবছরের প্ল্যানেও জিএ তার প্রতিযোগীদের তুলনায় বেশি সুবিধা দেয়। ১ বছরের প্ল্যানে তিনটি সংস্থার সবচেয়ে বেশি জনপ্রিয় প্ল্যান ৩ হাজার ৯৯৯ টাকা। সেখানে জিও দেয় প্রতিদিন আড়াই জিবি ডেটা। ভিআই ও এয়ারটেল ব্যবহারকারীরা পায় দৈনিক মাত্র ২ জিবি ডেটা। এই রিপোর্টের বিশ্লেষণ, অন্যান্যদের তুলনায় জিও-র ব্যবহারকারীরা প্রতি মাসে গড়ে ৫০ টাকার সমমূল্যের বেশি সুবিধা পান। 

Advertisement
সম্পর্কিত সংবাদ