নিজস্ব প্রতিনিধি, কলকাতা: দীঘার জগন্নাথ মন্দিরের দ্বারোদঘাটন নিয়ে আজ, বুধবার বিকেলে নবান্নে প্রস্তুতি বৈঠক ডাকলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একাধিক মন্ত্রী থেকে শুরু করে মুখ্যসচিব, সংশ্লিষ্ট দপ্তরের সচিব এবং আধিকারিকরা যোগ দেবেন বৈঠকে। যোগ দেওয়ার কথা রয়েছে রাজ্য পুলিসের ডিজি এবং পদস্থ পুলিসকর্তাদের। আগামী ৩০ এপ্রিল, অক্ষয় তৃতীয়ার দিন দ্বারোদঘাটন হবে দীঘার জগন্নাথ মন্দিরের।



