Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

যাদবপুর বিশ্ববিদ্যালয়: আদালতের নির্দেশ ও দু’টি মৃত্যুর পরও সিসি ক্যামেরা নিয়ে বিরোধিতা চলছেই

যাদবপুর বিশ্ববিদ্যালয়ে এখনও শিক্ষক এবং ছাত্রছাত্রীদের তরফে ক্যাম্পাসে সিসি ক্যামেরা বসানোর বিরোধিতা চলছেই। সোমবার বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা নিয়ে সব পক্ষের বৈঠক ছিল।

যাদবপুর বিশ্ববিদ্যালয়: আদালতের নির্দেশ ও দু’টি মৃত্যুর পরও সিসি ক্যামেরা নিয়ে বিরোধিতা চলছেই
  • ১৪ অক্টোবর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: যাদবপুর বিশ্ববিদ্যালয়ে এখনও শিক্ষক এবং ছাত্রছাত্রীদের তরফে ক্যাম্পাসে সিসি ক্যামেরা বসানোর বিরোধিতা চলছেই। সোমবার বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা নিয়ে সব পক্ষের বৈঠক ছিল। বৈঠকের বাইরে ছাত্রছাত্রীরা তীব্র বিক্ষোভ দেখান। আদালতের নির্দেশ, হস্টেল এবং ক্যাম্পাসে দুটি মৃত্যুর ঘটনার পরেও নিজেদের অবস্থানে অনড় শিক্ষক এবং পড়ুয়াদের একটা বড় অংশই। এমনকি, ডিন অব স্টুডেন্ট বাপ্পাদিত্য মল্লিকও ঢালাও সিসি ক্যামেরা বসানোর পক্ষে নয় বলেই জানিয়েছেন। বৈঠক সূত্রে খবর, আদালতের নির্দেশ থাকলেও ক্যাম্পাসে পুলিশের ক্যাম্প বসানোর বিরোধিতা করেছে এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি জুটা। এভাবে বিশ্ববিদ্যালয়ের স্বাধিকার এবং মুক্ত ভাবনা ক্ষতিগ্রস্ত হবে বলে তারা মনে করছে। যদিও, এ নিয়ে কোনও সিদ্ধান্ত হয়নি। স্থায়ী ভিসি যোগ দিলে তাঁকে সব লিখে পাঠানো হবে বলে জানিয়েছেন সহ-উপাচার্য অমিতাভ দত্ত। এদিন এক টিএমসিপি নেতার মাস কমিউনিকেশন বিভাগে ভর্তি নিয়েও বিক্ষোভ দেখায় পড়ুয়াদের একাংশ। তাঁদের দাবি, রিসার্চ স্কলার হওয়া সত্ত্বেও বেআইনিভাবে তিনি মাস্টার ডিগ্রিতে ভর্তি হয়েছেন। যদিও, পালটা যুক্তিও দিয়েছেন ওই গবেষক। তাঁর বক্তব্য, ফর্মে শুধু জানতে চাওয়া হয়েছে, আবেদনকারী বিশ্ববিদ্যালয়ের ছাত্র কি না। তিনি সিনিয়র স্কলার হওয়ায় সেক্ষেত্রে তিনি নেতিবাচক উত্তরই লিখেছিলেন।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ