নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ইতালির ভাল্ভ উৎপাদক সংস্থা টিআইএস সার্ভিস এসপিএ অধিগ্রহণ করল ইলেকট্রোস্টিল কাস্টিংস লিমিটেড। এর জন্য লগ্নি করা হয়েছে ১৫০ কোটি টাকা। প্রসঙ্গত, ইতালির সংস্থাটি জলবিদ্যুৎ উৎপাদন ও জল পরিকাঠামো সংক্রান্ত যন্ত্রপাতি তৈরি ও বিক্রিতে বিশেষজ্ঞ। ইলেকট্রোস্টিলের কর্তারা জানিয়েছেন, তাঁরা যেমন জল সংক্রান্ত পরিকাঠামোর বহর আরও বাড়াতে পারলেন, তেমনই বিশ্ব বাজারে পা রাখলেন।



