Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / বিদেশ

ইরান ক্লাস্টার বোমা ব্যবহার করছে, দাবি ইজরায়েলের

ইজরায়েলের বিরুদ্ধে ‘ক্লাস্টার বোমা’ ব্যবহার করছে ইরান। এমনই দাবি ইজরায়েলের। চলতি যুদ্ধে এধরনের বোমা প্রথমবার ব্যবহার করা হয়েছে বলেও অভিযোগ তেল আভিভের।

ইরান ক্লাস্টার বোমা ব্যবহার করছে, দাবি ইজরায়েলের
  • ৫ মার্চ, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

তেল আভিভ:  ইজরায়েলের বিরুদ্ধে ‘ক্লাস্টার বোমা’ ব্যবহার করছে ইরান। এমনই দাবি ইজরায়েলের। চলতি যুদ্ধে এধরনের বোমা প্রথমবার ব্যবহার করা হয়েছে বলেও অভিযোগ তেল আভিভের।  ইজরায়েলি বাহিনী (আইডিএফ) জানিয়েছে, মঙ্গলবার ব্যালিস্টিক মিসাইলের মাধ্যমে ‘সাব-মিউনিশন’ বোমাগুলি ফেলা হয়েছে। এই ঘটনায় জখম অন্তত ১২ জন। 

Advertisement

আধুনিক অস্ত্রশস্ত্রের মধ্যে অন্যতম বিতর্কিত অস্ত্র হল ‘ক্লাস্টার বোমা।’ অর্থাৎ ‘গুচ্ছ বোমা’। ক্ষেপণাস্ত্র থেকে ছোট ছোট বোমা কয়েক কিলোমিটার  এলাকাজুড়ে ছড়িয়ে পড়ে। ডজনেরও বেশি বিস্ফোরণের ক্ষমতা রয়েছে এই বোমার। মঙ্গলবার ব্যালিস্টিক মিসাইলের মাধ্যমে ইরান অন্তত ৮০টি ক্লাস্টার বোমা ফেলেছে বলে দাবি তেল আভিভের। ইজরায়েল সেনার কমান্ডার হাইম সারগরফ বলেন, দেশের মধ্যবর্তী এলাকায় এই হামলা চালানো হয়। প্রায় সাত কিলোমিটার এলাকাজুড়ে ক্লাস্টার বোমাগুলি আঘাত হেনেছে। এই হামলায় অন্তত ১২ জন জখম। সম্পত্তির ক্ষয়ক্ষতিও হয়েছে। গত জুনেও সংঘর্ষের সময় ইরান একই ধরনের অস্ত্র ব্যবহার করেছিল বলে দাবি ইজরায়েলের।   

সম্পর্কিত সংবাদ