Bartaman Logo
১৮ জুলাই, ২০২৬

নীতীশের ছেলে কি রাজনীতিতে?

বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের ছেলে নিশান্তও কি রাজনীতিতে আসছেন? বিধানসভা নির্বাচনের আগে এমনই জল্পনা বাড়ছে বিহারের রাজনীতিতে।

নীতীশের ছেলে কি রাজনীতিতে?
  • ১১ আগস্ট, ২০২৫ ১৬:০৮
Prefer us on Google

পাটনা: বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের ছেলে নিশান্তও কি রাজনীতিতে আসছেন? বিধানসভা নির্বাচনের আগে এমনই জল্পনা বাড়ছে বিহারের রাজনীতিতে। নিশান্তকে রাজনীতিতে পা রাখার জন্য হোর্ডিং টাঙিয়ে আবেদন করেছেন জেডিইউয়ের নেতারা। পাটনায় দলের কার্যালয়ের আশপাশে এমন একাধিক পোস্টার-হোর্ডিং লাগানো হয়েছে। তাতে লেখা, রবিবার সন্ধ্যায় নির্বাচন সংক্রান্ত কোনও কিছু ঘোষণা করতে পারেন নিশান্ত। নীতীশ-পুত্রকে ‘নতুন আশা’ বলেও উল্লেখ করা হয়েছে সেখানে। এছাড়া হোর্ডিংয়ে জেডিইউ কর্মীরা সরাসরি লিখেছেন, তাঁদের অনুরোধ, নিশান্ত যেন আগামী নির্বাচনে লড়াই করেন। এর আগে নীতীশ-পুত্র জানিয়েছিলেন, তাঁর বাবা ফের একবার মুখ্যমন্ত্রীর দায়িত্ব নিতে ইচ্ছুক। কিন্তু নিজের রাজনৈতিক ইচ্ছা সম্পর্কে স্পষ্ট করে কিছু জানাননি। তবে বিহারের প্রবীণ রাজনীতিকদের একাংশ মনে করেন, ছেলেকে এখনই রাজনীতির ময়দানে আসতে দিতে চান না নীতীশ। কারণ, তিনি বারবারই পরিবারতন্ত্রের বিরুদ্ধে মুখ খুলেছেন। তাই অন্তত নীতীশ যতদিন মুখ্যমন্ত্রী আছেন, ততদিন নিশান্ত রাজনীতিতে আসবেন না। তবে নীতীশ-পুত্রকে রাজনীতির ময়দানে ইতিমধ্যেই স্বাগত জানিয়ে রেখেছেন বিহারের বিরোধী দলনেতা তেজস্বী যাদব ও কেন্দ্রীয় মন্ত্রী চিরাগ পাসওয়ান। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ