Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / বিদেশ

আজ পাকিস্তানে মুখোমুখি বৈঠকে ইরান-আমেরিকা

বুধবারই সংঘর্ষ বিরতিতে সম্মত হয়েছে ইরান, আমেরিকা দুই দেশ। তবে পশ্চিম এশিয়ার পরিস্থিতি এখনও উত্তপ্ত। বৃহস্পতিবারও লেবাননে হামলা চালিয়েছে ইজরায়েল।

আজ পাকিস্তানে মুখোমুখি বৈঠকে ইরান-আমেরিকা
  • ১০ এপ্রিল, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

ইসলামাবাদ: বুধবারই সংঘর্ষ বিরতিতে সম্মত হয়েছে ইরান, আমেরিকা দুই দেশ। তবে পশ্চিম এশিয়ার পরিস্থিতি এখনও উত্তপ্ত। বৃহস্পতিবারও লেবাননে হামলা চালিয়েছে ইজরায়েল। এই পরিস্থিতিতে আজ, শুক্রবার ইসলামবাদে বৈঠকে বসছেন তেহরান ও ওয়াশিংটনের প্রতিনিধিরা। ইসলামাবাদে অবস্থিত ইরানের রাষ্ট্রদূত রেজা আমিরি মোঘাদাম জানিয়েছেন, ‘ইজরায়েলের বারবার সংঘর্ষ বিরতি লঙ্ঘন নিয়ে ইরানের সাধারণ মানুষের মনে সংশয় রয়েছে। তা সত্ত্বেও পাকিস্তানের প্রধানমন্ত্রীর আমন্ত্রণে ইসলামাবাদে এসেছেন তেহরানে প্রতিনিধি দল। ইরানের দেওয়া ১০ দফা প্রস্তাব নিয়েই আলোচনা হবে’ অন্যদিকে মার্কিন প্রতিনিধিদলের নেতৃত্বে থাকবেন উপরাষ্ট্রপতি জেডি ভান্স। সূত্রের খবর, পশ্চিম এশিয়ায় দীর্ঘকালীন শান্তির বিষয়ে আলোচনা হবে। পাশাপাশি মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার, স্থানীয় নিরাপত্তা ও ইরানের পরমাণু ও ক্ষেপনাস্ত্র ব্যবস্থার ভবিষ্যৎ নিয়েও আলোচনা হবে এই বৈঠকে।

Advertisement

দুই দেশের কূটনীতিক ও রাষ্ট্রনেতাদের জন্য বৃহস্পতিবার সকাল থেকেই ইসলামাবাদ জুড়ে চোখে পড়েছে তৎপরতা। কোনো বিরূপ পরিস্থিতি এড়াতে বৃহস্পতি ও শুক্রবার দু’দিনের ছুটি ঘোষণা করা হয়েছে। দূতাবাস, গুরুত্বপূর্ণ ভবন সহ একাধিক জায়গায় ঘোষণা করা হয়েছে রেড জোন।  সাধারণ নাগরিকদের সেখানে যেতে নিষেধ করা হয়েছে। বৃহস্পতিবার পাক স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি মার্কিন দূতাবাস জানিয়েছে, প্রত্যেক বিদেশি অতিথির জন্যই বুলেটপ্রুফ নিরাপত্তার বন্দোবস্ত করা হয়েছে। জানা যাচ্ছে, নিরাপত্তা খতিয়ে দেখতেই আগেভাগেই পাকিস্তানে এসে পৌঁছেছিল ৩০ সদস্যের মার্কিন দল। 
অন্যদিকে বৃহস্পতিবারও লেবানন জুড়ে অব্যাহত রইল ইজরায়েলি হামলা। সেদেশের একাধিক আবাসন, বাণিজ্যিক এলাকায় হামলা চালানো হয়েছে বলে দাবি করা হয়েছে। লেবাননের স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছে, রাজধানী বেইরুট ও অন্যান্য এলাকায় ইজরায়েলি হামলায় ২০৩ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন এক হাজারের বেশি মানুষ। যা গত পাঁচ সপ্তাহে সর্বোচ্চ। এদিনের হামলাকে ‘বর্বর’ বলে ব্যাখা করেছেন লেবাননের রাষ্ট্র জোসেফ আউন। যদিও ইজরায়েলের দাবি, হিজবুল্লার ঘাঁটি লক্ষ্য করেই হামলা চালানো হয়েছে। এয়ারস্ট্রাইকে মৃত্যু হয়েছে হিজবুল্লার অন্যতম গুরুত্বপূর্ণ নেতা নাইম কাসেমের ভাগ্নে তথা ঘনিষ্ঠ সহযোগী আলি ইউসুফ হারসির। যদিও এবিষয়ে হিজবুল্লার তরফে কোনো মন্তব্য করা হয়নি। 

Advertisement
সম্পর্কিত সংবাদ