Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / বিদেশ

ইরানের স্কুলে হামলা আমেরিকারই, প্রমাণ দিয়ে ভিডিয়ো প্রকাশ

নিজেদের দেশের স্কুলেই বোমা ফেলেছে ইরান! মিনাবে প্রাথমিক স্কুলে ক্ষেপণাস্ত্র হামলা ও দেড় শতাধিক পড়ুয়ার মৃত্যু নিয়ে এমনই দাবি করেছিলেন ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্টের সেই দাবি উড়িয়ে দিল বেলিংক্যাট নামে আন্তর্জাতিক তদন্তকারী গোষ্ঠী। নিজেদের বক্তব্যের সমর্থনে একটি তিন সেকেন্ডের ভিডিয়োও প্রকাশ করেছে তারা।

ইরানের স্কুলে হামলা আমেরিকারই, প্রমাণ দিয়ে ভিডিয়ো প্রকাশ
  • ১০ মার্চ, ২০২৬ ১৬:০৩
Prefer us on Google

জেরুজালেম: নিজেদের দেশের স্কুলেই বোমা ফেলেছে ইরান! মিনাবে প্রাথমিক স্কুলে ক্ষেপণাস্ত্র হামলা ও দেড় শতাধিক পড়ুয়ার মৃত্যু নিয়ে এমনই দাবি করেছিলেন ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্টের সেই দাবি উড়িয়ে দিল বেলিংক্যাট নামে আন্তর্জাতিক তদন্তকারী গোষ্ঠী। নিজেদের বক্তব্যের সমর্থনে একটি তিন সেকেন্ডের ভিডিয়োও প্রকাশ করেছে তারা।

Advertisement

গত ২৮ ফেব্রুয়ারি মিনাব শহরের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের সেনাছাউনি সংলগ্ন ওই স্কুলে হামলা চালানো হয়। মৃত্যু হয় ১৬৫ জনের। সম্প্রতি সেই হামলার দায় ইরানের উপরেই চাপিয়েছিলেন ট্রাম্প। দাবি করেছিলেন, ইরানের ক্ষেপণাস্ত্রই ভুল করে নিজেদের স্কুলে আছড়ে পড়েছিল।  রবিবার সেই দাবি উড়িয়ে দিয়েছে বেলিংক্যাট। তদন্তকারী দলটির প্রকাশ করা ভিডিয়োটি প্রকাশ করেছে ইরানের সংবাদ সংস্থা মেহর। ভিডিয়োতে দেখা যাচ্ছে, একটি ভবনের উপরে আছড়ে পড়েছে ক্ষেপণাস্ত্র। তারপরেই কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা। বেলিংক্যাটের গবেষক ট্রেভর বল জানিয়েছেন, স্কুলের খুব কাছেই ওই ক্ষেপণাস্ত্র আছড়ে পড়েছিল। একই দাবি করেছে সংবাদসংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসও।  ট্রেভরের দাবি, ওই ক্ষেপণাস্ত্রটি টোমাহক ক্রজ মিসাইল। যা একমাত্র আমেরিকার কাছেই রয়েছে। ইরান যুদ্ধে ওই ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে বলে ইতিমধ্যেই জানিয়েছে মার্কিন প্রশাসন। তবে বিস্ফোরণের তীব্রতার কারণে বিস্তারিত তথ্য এখনও হাতে আসেনি। যুদ্ধ পরিস্থিতির কারণে এখনও ঘটনাস্থলে যেতে পারেনি কোনও তদন্তকারী সংস্থা। যদিও ইজরায়েল বা আমেরিকা-কোনও পক্ষই বেলিংক্যাটের এই দাবি নিয়ে কোনও প্রতিক্রিয়া জানায়নি।

Advertisement
সম্পর্কিত সংবাদ