Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / বিদেশ

হরমুজ পার হওয়ার চেষ্টা, ২টি জাহাজকে আটকাল ইরান

মধ্যপ্রাচ্যে ফের উত্তেজনা। হরমুজ পেরিয়ে ভারতের গুজরাতগামী জাহাজকে আটক করল ইরান। জানা গিয়েছে, এদিন মোট দুটি জাহাজকে আটক করেছে ইরান রেভোলিউশিনারি গার্ড কর্পস বা আইআরজিসি।

হরমুজ পার হওয়ার চেষ্টা, ২টি জাহাজকে আটকাল ইরান
  • ২২ এপ্রিল, ২০২৬ ১৭:০৪
Prefer us on Google

তেহরান, ২২ এপ্রিল: মধ্যপ্রাচ্যে ফের উত্তেজনা। হরমুজ পেরিয়ে ভারতের গুজরাতগামী জাহাজকে আটক করল ইরান। জানা গিয়েছে, এদিন মোট দুটি জাহাজকে আটক করেছে ইরান রেভোলিউশিনারি গার্ড কর্পস বা আইআরজিসি। সূত্রের খবর, আজ বুধবার সকালে হরমুজ প্রণালী পার করার চেষ্টা করছিল ওই দুটি জাহাজ। সেই সময়ই তাদের আটকায় আইআরজিসি। নিয়ম লঙ্ঘনের অভিযোগ তোলা হয়।

Advertisement

এরপর জাহাজ দুটিকে ইরান উপকূলের দিকে ফিরিয়ে নিয়ে যায় আইআরজিসি-র নৌবাহিনী। সূত্র মারফত জানা যাচ্ছে, জাহাজগুলির নাম যথাক্রমে এমএসসি ফ্রান্সেস্কা এবং এপামিনোন্ডাস। আইআরজিসির অভিযোগ, প্রথম জাহাজটির সঙ্গে ইজরায়েলের সরাসরি যোগাযোগ রয়েছে। দ্বিতীয় জাহাজটির ক্ষেত্রে অবশ্য নেভিগেশন সম্পর্কিত সমস্যা রয়েছে। তবে এই দুটি জাহাজের মধ্যে কোনটি গুজরাতের দিকে আসছিল তা এখনও পর্যন্ত জানা যায়নি। প্রসঙ্গত, গত সপ্তাহেই ভারতীয় পতাকাবাহী একটি জাহাজকে লক্ষ্য করে গুলি চালিয়েছিল ইরানি সেনা। 

 

সম্পর্কিত সংবাদ