Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / ব্যবসা

ইরান সংকট: ভারতে জ্বালানি নিয়ে এখনই চিন্তার কোনো কারণ নেই

আমেরিকা-ইজরায়েলের সঙ্গে যুদ্ধ পরিস্থিতিতে হরমুজ প্রণালী দিয়ে পণ্যবাহী জাহাজ চলাচলে নিষেধাজ্ঞা জারি করেছে ইরান। তার জেরে গোটা বিশ্বেই ধাক্কা খেতে পারে জ্বালানি সরবরাহ।

ইরান সংকট: ভারতে জ্বালানি নিয়ে এখনই চিন্তার কোনো কারণ নেই
  • ২ মার্চ, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: আমেরিকা-ইজরায়েলের সঙ্গে যুদ্ধ পরিস্থিতিতে হরমুজ প্রণালী দিয়ে পণ্যবাহী জাহাজ চলাচলে নিষেধাজ্ঞা জারি করেছে ইরান। তার জেরে গোটা বিশ্বেই ধাক্কা খেতে পারে জ্বালানি সরবরাহ। এই নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে বিভিন্ন মহলে। কারণ, এই প্রণালী দিয়েই বিশ্বের বড় অংশের তেল ও গ্যাস পরিবহণ করা হয়। তবে প্রাথমিকভাবে এই সমস্যার আঁচ লাগছে না ভারতে। আধিকারিক ও বিশ্লেষকদের একাংশের মতে, ১০-১৫ দিনের চাহিদা মেটানোর জন্য প্রয়োজনীয় অপরিশোধিত তেল রয়েছে ভারতের হাতে। পাশাপাশি, বিভিন্ন ট্যাঙ্কে আরও ৫-৭ দিনের রসদ মজুত রয়েছে। ফলে আপাতত ভারতীয়দের চিন্তার কোনো কারণ নেই। তবে হরমুজ প্রণালীতে অচলাবস্থা ও নিষেধাজ্ঞা দীর্ঘদিন জারি থাকলে সমস্যা দেখা দেবে। তেমন পরিস্থিতি তৈরি হলে বিকল্প পথও ভেবে রাখছে নয়াদিল্লি। সেক্ষেত্রে রাশিয়া থেকে তেল কেনা ফের বাড়ানো হতে পারে। পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হোক, এমনটাই চাইছেন কেন্দ্রীয় সরকারের উচ্চপদস্থ আধিকারিক ও বাণিজ্য বিশেষজ্ঞরা। তথ্যাভিজ্ঞ মহলের মতে, হরমুজ বন্ধ হওয়ায় প্রাথমিকভাবে অপরিশোধিত তেলের দাম বাড়াতে পারে। শেষ সপ্তাহে ব্রেন্ট ক্রুডের দাম ছিল ব্যারেল প্রতি ৭৩ ডলার।  ৭ মাসের মধ্যে যা সর্বোচ্চ। আগামী সপ্তাহে তা ব্যারেল প্রতি ৮০ ডলার ছুঁতে পারে।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ