Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

শান্তিনিকেতনে আন্তর্জাতিক ক্রীড়া চলচ্চিত্র উৎসব শুরু, ব্যাপক সাড়া

শুধু পাঠ্যপুস্তক নয়, চলচ্চিত্রও শিক্ষার বড় মাধ্যম। আর খেলাধুলা শিক্ষার্থীদের জীবনে শুধু বিনোদন নয়

শান্তিনিকেতনে আন্তর্জাতিক ক্রীড়া চলচ্চিত্র উৎসব শুরু, ব্যাপক সাড়া
  • ৪ এপ্রিল, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা বোলপুর: শুধু পাঠ্যপুস্তক নয়, চলচ্চিত্রও শিক্ষার বড় মাধ্যম। আর খেলাধুলা শিক্ষার্থীদের জীবনে শুধু বিনোদন নয়, এটি শারীরিক, মানসিক এবং সামাজিক বিকাশের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। এই ভাবনায় আন্তর্জাতিক ক্রীড়া চলচ্চিত্র উৎসব শুরু হল শান্তিনিকেতনে। বিশ্বভারতীর কলাভবন ও বিনয় ভবনের যৌথ উদ্যোগে লিপিকা প্রেক্ষাগৃহে এই উৎসবের আয়োজন করা হয়েছে। বিশ্বভারতীর রীতি মেনে প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফেডারেশন অব ফ্লিম সোসাইটি অব ইন্ডিয়ার পক্ষে রঙ্গন মজুমদার ও বিশ্বভারতীর পিএসএনএস বিভাগের ডিরেক্টর অমিত হাজরা প্রমুখ। প্রথমদিন কাজাখাস্তানের “দ্য স্টার্ট” নামের তথ্যচিত্র দেখানো হয়।‌ অনুষ্ঠানে দর্শকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। দেশ বিদেশের মোট ১৪টি চলচ্চিত্র দেখানো হবে। আগামী ৭ এপ্রিল পর্যন্ত এই চলচ্চিত্র উৎসব চলবে বলে উদ্যোক্তারা জানিয়েছেন। 

Advertisement

এ প্রসঙ্গে উদ্যোক্তাদের পক্ষে কলাভবনের অধ্যক্ষ শিশির সাহানা বলেন, ‘ভারত সহ শ্রীলঙ্কা, ইরান, কাজাখাস্তান, মার্কিন যুক্তরাষ্ট্র, নিউজিল্যান্ডের মোট ১৪টি শর্ট ফিল্ম দেখানো হবে। এর মধ্যে তিনটি বাংলা, একটি হিন্দি, একটি মালায়ালম ও একটি মনিপুরী ভাষায় ভারতীয় চলচ্চিত্র উপস্থাপিত করা হবে। তাৎপর্যপূর্ণভাবে এই চলচ্চিত্রগুলি সোশ্যাল মিডিয়ায় লভ্য নয়। বিভিন্ন দেশের দূতাবাস থেকে সংগ্রহ করা হয়েছে। আমাদের ধারণা দর্শকদের খুবই পছন্দ হবে। ছাত্রছাত্রীরাও উজ্জীবিত হবে।’ বিশ্বভারতীর এই অভিনব ভাবনায় অত্যন্ত খুশি বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা। 

Advertisement
সম্পর্কিত সংবাদ