Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / ব্যবসা

প্রতিরক্ষা ক্ষেত্রের পেনশন সমাধানে অভিনব আয়োজন

প্রতিরক্ষা ক্ষেত্রে পেনশন সমস্যার সমাধানে অভিনব উদ্যোগ নিল ভারতীয় সেনার ইস্টার্ন কমান্ড এবং প্রিন্সিপাল কন্ট্রোলার অব ডিফেন্স অ্যাকাউন্টস (পেনশন), প্রয়াগরাজ।

প্রতিরক্ষা ক্ষেত্রের পেনশন সমাধানে অভিনব আয়োজন
  • ২৮ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বিধাননগর: প্রতিরক্ষা ক্ষেত্রে পেনশন সমস্যার সমাধানে অভিনব উদ্যোগ নিল ভারতীয় সেনার ইস্টার্ন কমান্ড এবং প্রিন্সিপাল কন্ট্রোলার অব ডিফেন্স অ্যাকাউন্টস (পেনশন), প্রয়াগরাজ। ২৭ ও ২৮ জুন—দু’দিন ব্যাপী প্রতিরক্ষা পেনশন আউটরিচ প্রোগ্রাম নেওয়া হয়েছে। কর্মসূচির নাম দেওয়া হয়েছে, ‘রক্ষা পেনশন সমাধান আয়োজন’। এই আয়োজনের মূল লক্ষ্য হল, অবসরপ্রাপ্ত সেনা জওয়ান, তাঁদের উপর নির্ভরশীল ব্যক্তি, শহিদ ও প্রয়াত সেনা সদস্যদের স্ত্রী এবং অবসরপ্রাপ্ত প্রতিরক্ষা কর্মচারীদের পেনশন সংক্রান্ত যে কোনও সমস্যা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে উপস্থাপন করে তাৎক্ষণিক সমাধান এনে দেওয়া। এদিন কর্মসূচির উদ্বোধন করেন প্রতিরক্ষা মন্ত্রকের আর্থিক উপদেষ্টা (ডিফেন্স সার্ভিস) সুগত ঘোষদস্তিদার। উপস্থিত ছিলেন ইস্টার্ন কমান্ডের সদর দপ্তরের চিফ অব স্টাফ লেফটেন্যান্ট জেনারেল মোহিত মালহোত্রা। অনুষ্ঠানে সেনা, নৌবাহিনী এবং বায়ুসেনা মিলিয়ে তিন বাহিনীর ৫৭৩ জন প্রাক্তন সেনা সদস্য, শহিদদের স্ত্রী ও অন্যান্য নির্ভরশীল ব্যক্তি এবং প্রতিরক্ষা মন্ত্রকের অবসরপ্রাপ্ত অসামরিক কর্মীরা অংশ নিয়েছিলেন।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ