Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / ব্যবসা

বাঙালিদের আরও বেশি ব্যবসামুখী করতে উদ্যোগ

বাঙালিকে ব্যবসায় মনোনিবেশ করাতে তৈরি হয়েছিল বেঙ্গল বিজেনস কাউন্সিল। আগামী ২৭ জুলাই, রবিবার তাদের বার্ষিক অধিবেশন বসতে চলেছে বিশ্ববাংলা কনভেনশন সেন্টারে।

বাঙালিদের আরও বেশি ব্যবসামুখী করতে উদ্যোগ
  • ২৫ জুলাই, ২০২৫ ১৫:০৭
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বাঙালিকে ব্যবসায় মনোনিবেশ করাতে তৈরি হয়েছিল বেঙ্গল বিজেনস কাউন্সিল। আগামী ২৭ জুলাই, রবিবার তাদের বার্ষিক অধিবেশন বসতে চলেছে বিশ্ববাংলা কনভেনশন সেন্টারে। কাউন্সিলের প্রতিষ্ঠাতা তথা সাধারণ সম্পাদক শুভাশিস দত্তের কথায়, ‘এই সম্মেলন থেকে আমরা যে শুধু সফল বাঙালি ব্যবসায়ীদের উত্তরণের দিকটি সামনে আনব, তা নয়। নতুন প্রজন্ম যাতে আরও বেশি করে ব্যবসায় আসে, তার উৎসাহ দিতে সর্বতোভাবে চেষ্টা চলবে।’ 

Advertisement

এবারের অধিবেশনের মূল বক্তা রাজ্য ক্ষুদ্র শিল্প উন্নয়ন নিগমের চেয়ারম্যান তথা বিশিষ্ট অর্থনীতিবিদ অভিরূপ সরকার। সফল উদ্যোগে নেতৃত্ব দেওয়ার দিশা দেখাবেন ভারতের ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। জীবনকৃতি সম্মানে ভূষিত করা হবে ‘কুকমি’র ম্যানেজিং ডিরেক্টর অতনু দত্তকে। তিনি যেভাবে ‘কুকমি’ ব্র্যান্ডকে দশকের পর দশক এগিয়ে নিয়ে গিয়েছেন এবং এরাজ্যে নতুন কারখানা খুলে পাশে দাঁড়িয়েছেন, সেই কৃতিত্বকেই সম্মান জানানো হবে বলে জানিয়েছেন শুভাশিসবাবু। তিনি আরও বলেন, ‘আমরা ব্যবসায়ী পরিবারের নতুন প্রজন্মের তিনজনকে সংবর্ধনা দেব, যাঁরা আগামী দিনে পারিবারিক ব্যবসায় আসার বিষয়ে উৎসাহ পাবে। এছাড়াও দু’টি পৃথক আলোচনাসভা থাকছে। স্বাস্থ্য পরিষেবা ও রসনার একাল-সেকাল এবং ভবিষ্যৎ নিয়ে আলোচনায় অংশ নেবেন বাংলার প্রতিষ্ঠিত শিল্পপতি ও ব্যবসায়ীরা। কাউন্সিলের সভাপতি চন্দ্রশেখর ঘোষ এবং দুই সহ সভাপতি সুব্রত দত্ত ও দেবর্ষি দত্তগুপ্ত জানিয়েছেন, একজোট হলে দীর্ঘমেয়াদে বাঙালি ফের ব্যবসায় তার হৃতগৌরব ফিরে পাবে বলে তাঁরা আশাবাদী।

Advertisement
সম্পর্কিত সংবাদ