Bartaman Logo
৩১ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

প্লাস্টিকমুক্ত সরকারি অফিস তৈরির উদ্যোগ দেগঙ্গায়

‘প্লাস্টিকমুক্ত সরকারি অফিস’ তৈরি করতে উদ্যোগী হল দেগঙ্গা ব্লক প্রশাসন। তাই বৃহস্পতিবার বিকেলে ব্লকের অন্তর্গত বিভিন্ন সরকারি অফিসের কর্মী ও আধিকারিকদের নিয়ে বৈঠক হয়

প্লাস্টিকমুক্ত সরকারি অফিস তৈরির উদ্যোগ দেগঙ্গায়
  • ৩০ মে, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বারাসত: ‘প্লাস্টিকমুক্ত সরকারি অফিস’ তৈরি করতে উদ্যোগী হল দেগঙ্গা ব্লক প্রশাসন। তাই বৃহস্পতিবার বিকেলে ব্লকের অন্তর্গত বিভিন্ন সরকারি অফিসের কর্মী ও আধিকারিকদের নিয়ে বৈঠক হয়। সিদ্ধান্ত হয়েছে, পাঁচ জুনের মধ্যে সরকারি সমস্ত অফিস ও থানায় প্লাস্টিক ব্যবহার বন্ধ করা হবে। আর আশেপাশের বিভিন্ন বাজার ও এলাকাতেও ‘সিঙ্গেল ইউজ’ প্লাস্টিক ব্যবহার নিষিদ্ধ করা হবে।

Advertisement

বৃহস্পতিবার সকালে দেগঙ্গা ব্লকের অন্তর্গত নুরনগর গ্রাম পঞ্চায়েত এলাকায় তিনটি বিষয়ের উপর সচেতনতামূলক কর্মসূচি করে প্রশাসন। উপস্থিত ছিলেন বিডিও ফাহিম আলম সহ জনপ্রতিনিধিরা। পঞ্চায়েত এলাকার চারটি বাজারে পৌঁছন তাঁরা। ব্যবসায়ীদের প্লাস্টিক ও ময়লা ডাস্টবিনে রাখার নির্দেশ দেওয়া হয়েছে। তবে সিঙ্গেল ইউজ প্লাস্টিক ব্যবহার করা যাবে না বলে সবাইকে জানিয়ে দেওয়া হয়।
এরপর বিকেলে ব্লকের অন্তর্গত সমস্ত সরকারি দপ্তরের আধিকারিক ও দেগঙ্গা থানার পুলিসের সঙ্গে বৈঠক করেন বিডিও। সেখানে সিদ্ধান্ত হয়েছে ৫ জুনের মধ্যে সরকারি অফিসগুলিকে প্লাস্টিক মুক্ত অফিস ক্যাম্পাস হিসেবে ঘোষণা করা হবে। বিডিও ফাহিম আলম বলেন, প্রাথমিকভাবে আমরা সরকারি অফিসগুলিকে প্লাস্টিক মুক্ত করার সিদ্ধান্ত নিয়েছি। তাই বেশ কিছু পদক্ষেপও এদিনের বৈঠকে নেওয়া হল। পাশাপাশি সকালে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট ও ডেঙ্গু নিয়ে মানুষকে সচেতন করা হয়েছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ