Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / ব্যবসা

সপ্তাহে ৪৬ ঘণ্টার বেশি কাজ নয়, প্রতিষ্ঠাতা নারায়ণ মূর্তির নিদান ওড়াল ইনফোসিস

দেশের তরুণ সমাজকে সপ্তাহে ৭০ ঘণ্টা কাজ করতে হবে। তাহলেই উন্নতি সম্ভব। কয়েক বছর আগে এমনই পরামর্শ দিয়ে বিতর্কে জড়িয়েছিলেন ইনফোসিসের প্রতিষ্ঠাতা নারায়ণ মূর্তি।

সপ্তাহে ৪৬ ঘণ্টার বেশি কাজ নয়, প্রতিষ্ঠাতা নারায়ণ মূর্তির নিদান ওড়াল ইনফোসিস
  • ২ জুলাই, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: দেশের তরুণ সমাজকে সপ্তাহে ৭০ ঘণ্টা কাজ করতে হবে। তাহলেই উন্নতি সম্ভব। কয়েক বছর আগে এমনই পরামর্শ দিয়ে বিতর্কে জড়িয়েছিলেন ইনফোসিসের প্রতিষ্ঠাতা নারায়ণ মূর্তি। এবার সেই নিদান উড়িয়ে দিল তাঁরই সংস্থা। ইনফোসিস  সংস্থা কর্মীদের জানিয়েছে, সপ্তাহে ৪৬ ঘণ্টা ১৫ মিনিটের বেশি কাজ করা উচিত নয়। সেটা অফিসেই হোক বা বাড়িতে বসে। সব ক্ষেত্রেই এই নিয়ম মেনে চলা উচিত। তবে বিশেষ জোর দেওয়া হচ্ছে বাড়িতে কর্মরত ব্যক্তিদের উপর।

Advertisement

অনেক সময় বহু কর্মী নির্ধারিত সময়ের বেশি কাজ করেন। সম্প্রতি সেই ধরনের কর্মীদের ইমেল পাঠাচ্ছে ইনফোসিসের মানব সম্পদ বিভাগ। সেখানে লেখা হয়েছে, কর্মীরা সপ্তাহে পাঁচদিন কাজ করবেন। দৈনিক ৯ ঘণ্টা ১৫ মিনিট। অর্থাৎ এক সপ্তাহে ৪৬ ঘণ্টা ১৫ মিনিট কাজ করা উচিত। তার বেশি নয়। কর্মীদের উদ্দেশে ইনফোসিসের বার্তা, ‘আপনার অঙ্গীকারকে আমরা শ্রদ্ধা করি। তবে পেশাদারী জীবনে দীর্ঘমেয়াদি সাফল্যের জন্য কর্ম ও ব্যক্তিগত জীবনের মধ্যে ভারসাম্য বজায় রাখা খুব দরকার। আমরা এটাও বিশ্বাস করি। অবসর সময় কাজ সংক্রান্ত আলোচনা যত কম করতে পারবেন ততই ভালো।’  এক কর্মীর কথায়, ‘সপ্তাহে পাঁচদিন কাজ করার কথা। দৈনিক ৯ ঘণ্টা ১৫ মিনিট। বাড়ি থেকে কাজের ক্ষেত্রে এই সময় পেরলেই সতর্কবার্তা আসছে।’

Advertisement
সম্পর্কিত সংবাদ