Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

লগ্নি আকর্ষণে রাজ্যের ভাবমূর্তি তুলে ধরার আহ্বান শিল্পসচিবের

শিল্পের জন্য রাজ্য সরকার একাধিক পদক্ষেপ করেছে। তবুও শিল্পায়ন নিয়ে রাজ্যের ভাবমূর্তি উজ্জ্বল নয়। তা নিয়ে বিরূপ প্রচার করা হয়।

লগ্নি আকর্ষণে রাজ্যের ভাবমূর্তি  তুলে ধরার আহ্বান শিল্পসচিবের
  • ৮ আগস্ট, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব  প্রতিনিধি কলকাতা: শিল্পের জন্য রাজ্য সরকার একাধিক পদক্ষেপ করেছে। তবুও শিল্পায়ন নিয়ে রাজ্যের ভাবমূর্তি উজ্জ্বল নয়। তা নিয়ে বিরূপ প্রচার করা হয়। এমন অভিযোগ করে থাকেন রাজ্যের শিল্পমন্ত্রী শশী পাঁজা। তাঁর আর্জি, যাঁরা এরাজ্যে বিনিয়োগ করেছেন, শিল্পক্ষেত্রে সুবিধা পাচ্ছেন, তাঁরা রাজ্যের শিল্পায়ন নিয়ে প্রচার করুন। বৃহস্পতিবার বণিকসভা বেঙ্গল চেম্বার আয়োজিত টক অনুষ্ঠানে শিল্পের সেই ভাবমূর্তি প্রসঙ্গই তুললেন রাজ্যের শিল্পসচিব বন্দনা যাদব। তাঁর ব্যাখ্যা, তাঁর মতো আধিকারিকরা যখন সরকারের তরফে শিল্পের কথা বলেন, তখন তা কারও কারও কাছে বিশ্বাসযোগ্য নাও মনে হতে পারে। কিন্তু যদি কোনও শিল্প প্রতিষ্ঠান এরাজ্যের শিল্পায়ন নিয়ে সদর্থক কথা বলে, তা অনেক বেশি গ্রহণযোগ্য হয়। এদিন তিনি বলেন, শিল্পের গা থেকে প্রশাসনিক ফাঁস আলগা করে ব্যবসার পথ সহজ করা হোক বা পরিকাঠামো তৈরি, এগুলির বাইরেও দুটি বিষয় আছে, যা পশ্চিমবঙ্গকে অন্যান্য রাজ্যের থেকে এগিয়ে রেখেছে। একটি হল উদ্ভাবন, অন্যটি হল প্রশাসন ও শিল্পগোষ্ঠীর মধ্যে নিবিড় যোগ। শিল্পক্ষেত্রে সাফল্য নির্ভর করে তার অভিনবত্ব বা উদ্ভাবনের উপর। এরাজ্যে সেই মেধা আছে। দ্বিতীয়ত, এখানে বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলন ছাড়াও বিভিন্ন বণিকসভা ও শিল্প সংস্থার মাথাদের নিয়ে বিভিন্ন শিল্পের জন্য আলাদা আলাদা কমিটি তৈরি হয়েছে, যেখানে সরকারের সঙ্গে সবসময় আলোচনা হয়। তাতে শিল্পের সমস্যা দূর হয়। লগ্নির জট কাটাতে এই সুসম্পর্ক অন্য কোথাও নেই, দাবি তাঁর।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ